ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৪টি পাতা পড়ে দেখুন

বয়স যখন ৪-৮

লোকা-দাশা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 30020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

লোকা আর দাশা। দুইটা মিষ্টি বিড়াল। একদিন হলো কি জানো? ওদের আদুরে লাল বলটা হারিয়ে গেলো! কী করে এখন? লোকার তো বেজায় মন খারাপ। ওরা একটা দুআ পড়লো। কোনকিছু হারিয়ে গেলে যে দুআ পড়তে হয়, সেই দুআটা!ওদিকে বলটি গিয়ে পড়েছিলো এক রিকশায়। রিকশাটি চলতে শুরু করলো! থামলো এক নদীর ধারে। সেখান থেকে বল বেচারা গড়িয়ে পড়লো নদীতে। নদী থেকে উঠে এলো এক জেলের জালে। জেলে করলো কি, বলটি দিলো তার ছোট্ট ছেলেকে! বাপ রে, দেখলে? বলটি একদম পাড়া বেরিয়ে ছাড়লো! চলে গেলো লোকা আর দাশা থেকে কত দূরে!

কিন্তু লোকা আর দাশা যে দুআ পড়েছে! বল ফিরে পাবার দুআ! তারা কি বলটা পাবে?আরেকদিনের কথা। লোকা আর দাশার সঙ্গে দেখা হলো নতুন এক বিড়ালের। নাম তার মিদাবা। মিদাবার সঙ্গে তো লোকার ভীষণ ঝগড়া বেঁধে গেলো। তারপর দেখতে দেখতে দুজনে বন্ধুও হয়ে গেলো!

কী এক কান্ড! কেমন করে হলো এটা?পুরো গল্পটি যদি জানতে চাও, লোকা-দাশার গল্প বইটি পড়ো। গল্পগুলো পড়তে গিয়ে জানবে, বিপদে পড়লে লোকা দাশা কী করে! কী করেই বা ঝগড়া বিবাদ মেটায়! দুই বিড়ালের কান্ড দেখে তোমরা হেসে হবে কুটি কুটি! আর তাদের থেকে শিখতে পারবে অনেক কিছু।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম লোকা-দাশা
ইংরেজি নাম Loka Dasha
লেখক সিহিন্তা শরীফা
প্রকাশনী লিটল উম্মাহ
বিষয় বয়স যখন ৪-৮
আইএসবিএন 9789849934929
পৃষ্ঠা সংখ্যা ৪০
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা40
ভাষাbangla
ISBN9789849934929
বান্ডিংpaperback
সিহিন্তা শরীফা

লেখক সম্পর্কে

সিহিন্তা শরীফা

সম্পাদিকা, মা, এবং গৃহিণী ৷ তিন সন্তান ৷ ভবিষ্যতে সন্তানদের আলোকিত মানুষ, সত্য পথের যোদ্ধা হিসেবে তৈরী করবেন—এই স্বপ্ন তাঁর ৷ এ বিশাল ডামাডোলের মাঝে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটিতে ব্যাচেলরস অফ এডুকেশনে পড়ার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন বটে ৷

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 30020% ছাড়