আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

মানুষ চেনার কৌশল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳400

৳ 52023% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 120

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

জন্মগতভাবেই মানুষ রহস্যময়। আদি পিতা হযরত আদম হাওয়া আ. থেকে শুরু করে সদ্যভূমিষ্ট হওয়া নবজাতক শিশুটির ধরন-বরন সবকিছুই ভিন্ন ও অনন্য। কেউ কারও মতো নয়, সবাই আলাদা। সেজন্যই বোধহয় সক্রেটিস বলেছিলেন Know Thyself অর্থাৎ নিজেকে জানো। মানুষ এতটাই রহস্যময় যে সে আজও পর্যন্ত নিজেকেই ঠিকভাবে জানতে পারেনি। তাহলে অন্য মানুষকে জানবে কী করে? আসলে জানা এবং চেনা দুটো শব্দের অর্থগত কিছুটা পার্থক্য রয়েছে। কাউকে জানতে হলে বছরের পর বছর, যুগের পর যুগ এমনকি সারাজীবনও লেগে যেতে পারে।

কিন্তু কাউকে চিনতে হলে লাগে কিছু কৌশল, নিদর্শন এবং বুদ্ধিমত্তা। সেজন্য আমরা বইটির নাম দিয়েছি মানুষ চেনার কৌশল। এখানে আমরা এমনকিছু নিদর্শন, যুক্তি এবং কৌশল তুলে ধরেছি, যেগুলো প্রয়োগ করে যেকোনো মানুষকে খুব সহজেই আপনি চিনতে পারবেন।

মানুষের মুখের মুখোশটা সরিয়ে দিলেই তার আসল রূপ আপনি দেখতে পাবেন। আমরা সেই মুখোশ সরিয়ে দেয়ার পদ্ধতিটাই আপনাকে শিখিয়ে দিচ্ছি। বইটি যখন পড়তে শুরু করবেন তখন আপনার পরিচিত প্রতিটি মানুষকে বইয়ের পাতায় উপলব্ধি করবেন।

মনে হবে তারা আপনার চোখের সামনে বসে আছে, হাটা চলা করছে—কিন্তু আজকে তাদের মুখে কোনো মুখোশ নেই। কারণ মুখোশটি খুলে দিয়েছে আপনার প্রিয় মানুষ চেনার কৌশল বইয়ের প্রতিটি যাদুময় কৌশল।আপনার শ্বাসকষ্ট, ডায়াবেটিস, এলার্জি কিংবা উচ্চরক্তচাপ যাই হোকনা কেনো—বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে বলবে, সয়াবিন তেল খাবেন না কারণ পার্শ প্রতিক্রিয়া আছে।বেশি বেশি ঔষধ সেবন করবেন না, কারণ পার্শ প্রতিক্রিয়া হবে।বেশি টেনশন করবেন না৷ কারণ এরও পার্শ প্রতিক্রিয়া আছে।কিন্তু কখনো কি কেউ আপনাকে বলেছে যে খারাপ মানুষের সঙ্গে চলবেন না কারণ এদেরও পার্শ প্রতিক্রিয়া আছে?

কেউ বলুক বা না বলুক, আমি আপনাকে বলছি প্রত্যেকটা মানুষের পার্শ প্রতিক্রিয়া রয়েছে। কারও প্রতিক্রিয়া ভালো, কারওটা মন্দ।কারওটা উপকারী কারওটা ক্ষতিকারক।আপনার বিয়ে, ব্যবসা, বন্ধুত্ব, বেচা বিক্রি, সন্তান লালন, টিম ম্যানেজমেন্ট কিংবা যে কোনো সম্পর্কের প্রথম পদক্ষেপ হলো মানুষকে চিনতে পারা। কারণ এইসব ক্ষেত্রে একবার যদি ভুল করে ফেলেন সারাজীবন এই ভুলের মাশুল আপনাকে দিতে হবে। তাই মানুষ চেনার কৌশল শেখাটা আপনার জন্য অনেক বেশি জরুরি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মানুষ চেনার কৌশল
ইংরেজি নাম Manush Chenar Koushol
লেখক আশরাফুল ইসলাম জীবন
প্রকাশনী দারুল ইলম
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা সংখ্যা ২০৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা208
ভাষাbangla
বান্ডিংhard cover
আশরাফুল ইসলাম জীবন

লেখক সম্পর্কে

আশরাফুল ইসলাম জীবন

আশরাফুল ইসলাম জীবন– দ্য লাইফ অ্যালকেমিস্ট ব্যক্তিজীবনে তিনি স্বপ্নবাজ, সুখী এবং সমৃদ্ধ। তিনি স্বপ্ন দেখেন—সমাজের পিছিয়ে থাকা, হেরে যাওয়া, প্রতারিত হওয়া, আপনজন থেকে কষ্ট পাওয়া, ব্যবসা কিংবা ব্যক্তিজীবনে ঠকে যাওয়া এবং সুবিধাবঞ্চিত স্বপ্নবাজদের সাফল্যের সূত্র শিখিয়ে সফল হওয়ার পথ প্রদর্শন করবেন। সেই চাওয়া থেকেই ২০২০ সালের পহেলা নভেম্বর শুরু করেন ‘স্বপ্নিল’ নামের একটি প্রতিষ্ঠান।তার লক্ষ্য, আগামী দশ বছ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 400

৳ 52023% ছাড়