ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন
কুরআনের গভীরে : কেন ও কীভাবে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ইমাম আবু হানীফা রহ. নামাযে সূরা তাকাছুর তিলাওয়াত শুনলেন। এ সূরার শেষদিকে দুনিয়াতে যে সকল নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, আখেরাতে সে সম্পর্কে জিজ্ঞাসিত হওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।আবু হানীফার মনে উদয় হলো, আল্লাহ তাআলা আমাকে কতই-না নিয়ামত দিয়েছেন।
এর কী হক আমি আদায় করতে পেরেছি! আমাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে কী উত্তর দেব!নামায শেষ হলা। তিনি মসজিদেই বসে রইলেন। আয়াত নিয়ে চিন্তা করতে থাকলেন। এভাবে সারারাত পার হয়ে গেল।কুরআনের গভীরে ডুবে থাকা, আবিষ্ট ও আচ্ছন্ন হয়ে যাওয়ার এ এক অসাধারণ ঘটনা।
এ ধরনের ভাব ও প্রভাব আরও অনেকের জীবনেই ঘটেছে। কুরআন অসংখ্য বান্দাকে আকর্ষণ করেছে। মোহাচ্ছন্ন করে রেখেছে। সাহাবায়ে কেরাম রা.-এর যুগ থেকে আজ পর্যন্ত এমন অসংখ্য কুরআনপ্রেমী আছেন, যারা কুরআনের ভালোবাসায় সর্বস্ব ত্যাগ করেছেন। সবকিছু ছেড়ে কুরআনের গভীরে ডুব দিয়েছেন। আজও ডুবে আছেন।
বইয়ের তথ্য
| নাম | কুরআনের গভীরে : কেন ও কীভাবে |
|---|---|
| ইংরেজি নাম | Quraner Qovire Keno O Kivabe |
| লেখক | মুফতী আবদুল্লাহ নাজীব |
| প্রকাশনী | উমেদ প্রকাশ |
| বিষয় | কোরআন বিষয়ক আলোচনা |
| পৃষ্ঠা সংখ্যা | ১৭৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!