ফুল ও মৃত মাকড়সার জাল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মুনিম রাব্বী, যিনি কবিতা ও কথাশিল্পের উপত্যকা বেয়ে নিরন্তর হেঁটে চলেন। প্লেটো বলেছিলেন, কাব্যসত্য থেকে দূরে থাকে। মুনিমের কবিতা সত্যের কাছে পুরোপুরি না ফিরলেও সুন্দরের কাছে ফেরে। মাকড়সার জাল ছিন্ন করে ফুলের প্রাপ্তির কথা বলে।জর্জ সেফেরিস বলেছিলেন, একটা কবিতা লেখা শেষে আরেক কবিতার জন্মের আগ পর্যন্ত সময়টা কবি আর কবি থাকেন না।
কিন্তু আমি বলব-মুনিম রাব্বী আপাদমস্তক একজন কবি। যখন তিনি কবিতা লেখেন না, তখনো। এই শহরের কোনো সড়কে ফুল ও মাকড়সার পাশাপাশি হেঁটে এসে মুনিম আমাদের মনে করিয়ে দেন- সেতু পেরোলেই উপশহর। ধ্বংসের চেয়ে যিনি বিশ্বাসী মেরামতে।মুনিম রাব্বীর প্রথম বই হবে কবিতার, এটাই ছিল তাই ভবিতব্য। পাঠকও ফুল ও মৃত মাকড়সার জাল এ নিরন্তর ঘুরপাক খাবে, একথা বলে দেওয়াই যায়।
বইয়ের তথ্য
| নাম | ফুল ও মৃত মাকড়সার জাল |
|---|---|
| ইংরেজি নাম | Ful O Mrito Makroshar Jal |
| লেখক | মুনিম রাব্বী |
| প্রকাশনী | ঐতিহ্য |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789849981817 |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!