গেস্টরুম থেকে বলছি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বইয়ের প্রত্যেকটা নির্যাতনের ঘটনা সত্য। একটি ঘটনাও সম্পাদক নিজ থেকে বানিয়ে লিখেননি। নোংরা রাজনীতির নামে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের যেসকল সাধারণ শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে নির্মমভাবে অত্যাচার করেছে, এমন ২১ জন ভুক্তভোগী শিক্ষার্থীর সত্য ঘটনাগুলো নিয়ে লেখা গেস্টরুম
থেকে বলছি বইটি। বইয়ের কাজটা করতে গিয়ে মাঝে মাঝে নিজের অজান্তেই চোখ ভিজে গিয়েছে। কতটা পাষাণ হতে পারে মানুষ! একটা ছেলের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতেই পারে, তাই বলে এভাবে নির্যাতন করা লাগবে? নির্যাতনের ঘটনাগুলো পড়লে আপনি আঁতকে উঠবেন।
একজন শিক্ষার্থীকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হকিস্টিক, এসএসের পাইপ, রড, স্ট্যাম্প দিয়ে পেটানো হচ্ছে। কখনো-বা প্লাস দিয়ে হাত-পায়ের নখগুলো টেনে তুলে ফেলছে। কান টেনে ছিঁড়ে ফেলছে। শরীরে গরম পানি ঢেলে দিচ্ছে। এত নির্যাতনের পরও এদের অন্তর তৃপ্ত হতো না।
অনেককে নির্যাতন শেষে আধমরা করে রুমের জানালা দিয়ে নিচে ফেলে দিত। মৃতপ্রায় তৃষ্ণার্ত এক শিক্ষার্থী পানি চাইলে তাকে পানির বদলে ওই কুকুরগুলো নিজের প্রস্রাব দিয়ে বলে, এই নে পানি না আমার প্রস্রাব খা। ভাবা যায় কতটা পশুত্বে পরিপূর্ণ ছিল এদের মস্তিষ্ক?
বইয়ের তথ্য
| নাম | গেস্টরুম থেকে বলছি |
|---|---|
| ইংরেজি নাম | Guest Room Theke Bolchi |
| লেখক | মো. মহি উদ্দিন |
| প্রকাশনী | ঐতিহ্য |
| বিষয় | স্মৃতিচারণ ও স্মৃতিকথা |
| আইএসবিএন | 978984570044 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
