ঐতিহাসিক ব্যক্তিত্ব

আত্মকথা ও আলাপচারিতা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳285

৳ 38025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 95

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলার আপামর খেটে খাওয়া মানুষের নয়নের মণি। শতাব্দীর সিংহপুরুষ ভাসানী আসাম থেকে শুরু করে পূর্ববাংলার পথে-প্রান্তরে অধিকারবঞ্চিত মানুষের কথা বলতে গিয়ে শাসকের ভিত কাঁপিয়ে দিয়েছেন। রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে সংবাদপত্র প্রতিষ্ঠার কাজে তিনি যেমন ছিলেন অগ্রণী তেমনি স্বতন্ত্র শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ভাষা আন্দোলন, বাংলার স্বায়ত্ত্বশাসনের লড়াই, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে মওলানা ভাসানী ছিলেন রাজপথে-জনপথে।

শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড পূর্ববাংলার প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকদের মুখে ঘৃণা ছুঁড়ে দিয়েছিলেন এই বলে, ওরা কেউ আসেনি। একই ভাসানী স্বাধীন বাংলাদেশে প্রতিবেশী ভারতের চাপিয়ে দেওয়া খরা বিষয়ে আন্তর্জাতিক দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন ফারাক্কা লংমার্চ বাস্তবায়ন করে। আজীবন স্বাধীনতা ও সাম্যের সংগ্রামী মওলানা ভাসানী পূর্ণাঙ্গ কোনো আত্মজীবনী রচনা করে যেতে পারেননি, তবে সারা বাংলার মাঠে-ঘাটে জড়িয়ে আছে তাঁর আত্মকথা।

বর্তমান সংকলনে মওলানা ভাসানীর আত্মকথামূলক বেশকিছু রচনা লিপিবদ্ধ হয়েছে। যাতে ভাসানীর জীবন ও দর্শন বিষয়ে সবাই বিশদ ধারণা লাভ করতে পারেন। সংকলনের দ্বিতীয় অংশে জীবনের বিভিন্ন সময় সাংবাদিক ও অন্যান্যের সঙ্গে তাঁর মূল্যবান কথোপথনও সংকলিত হলো যার মধ্য দিয়ে আলাপচারী মাটির মানুষ ভাসানীর প্রতিকৃতি স্পষ্ট হয়ে ধরা দেবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আত্মকথা ও আলাপচারিতা
ইংরেজি নাম Attokitha O Alapcharita
লেখক আবদুল হামিদ খান ভাসানী
প্রকাশনী ঐতিহ্য
বিষয় ঐতিহাসিক ব্যক্তিত্ব
আইএসবিএন 9789849972013
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
আবদুল হামিদ খান ভাসানী

লেখক সম্পর্কে

আবদুল হামিদ খান ভাসানী

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্ম গ্রহণ করেন। তার পিতা হাজী শারাফত আলী। হাজী শারাফত আলী ও বেগম শারাফত আলীর পরিবারে ৪ টি সন্তানের জন্ম হয়। একটি মেয়ে ও তিনটি ছেলে। মোঃ আব্দুল হামিদ খান সবার ছোট। তার ডাক নাম ছিল চেগা মিয়া। ছেলে-মেয়ে বেশ ছোট থাকা অবস্থায় হাজী শারাফত আলী মারা যান। কিছুদিন পর এক মহামারীতে বেগম শারাফত ও দুই ছেলে মারা যায়। বেঁচে থা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 285

৳ 38025% ছাড়