গাজার শিল্পীদের প্রেমের চিঠি ও সাক্ষাৎকার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আমরা এমন একটা সময়ে বসবাস করছি যখন আমাদের শিল্প সম্পর্কিত ধারণা একান্তই ইউরোপ আমেরিকা দ্বারা আচ্ছন্ন। ভূ-গোলকে শিল্প সাহিত্য এসবের রাজধানী ওখানেই। একটু অন্যভাবে বললে আমাদের ভাষা, চিন্তা, দর্শন সবকিছু ওখানকার মানদণ্ডে কৃতকার্য হতে হয়।
আর ওই বিশ্ব আমাকে যেভাবে ভাবতে শেখায় সেটাই আমার চিন্তা। ফিলিস্তিনের শিল্পীরা এর ব্যাতিক্রম কি ? সাদা চোখে হয়তো তারা ওদের ভাষাতেই কথা বলেন। কিন্তু সাদা চোখের বাইরে একটা অন্তরদৃষ্টি আছে, সেই চোখেই দেখতে হয় শিল্প। এই বই আপনার সেই চোখই খুলে দেবে।
যে ছবিগুলো আপনি এতদিন দেখতেন পশ্চাৎপদ মানুষের দুর্বল ভাষা হিসেবে তারাই হয়তো আপনার কাছে ধরা দিতে পারে শিল্পের প্রেরণা হয়ে। একজন বন্দি যার সামনে ফাঁসির আদেশ ঝুলছে তাঁর সত্য উচ্চারণে কোন বাঁধা থাকে না। এই বই আমাকে এমনই অনুভূতি দিয়েছে।
এই বইতে আপনি কথা বলতে পারবেন ওইসব শিল্পীর সাথে। যেমনটা আমরা প্রদর্শনী দেখতে গিয়ে শিল্পীর সান্নিধ্য পেলে নানা প্রশ্নে শিল্পীর চোখে তার দেখা বিশ্বকে বোঝার চেষ্টা করি-তেমনটা আরকি ! মহিউদ্দীন মোহাম্মদের দোভাষীতায় ফিলিস্তিনের মাটিতে একটা চিত্র প্রদর্শনী দেখার অপূর্ব সুযোগ এই বইটি।
বইয়ের তথ্য
| নাম | গাজার শিল্পীদের প্রেমের চিঠি ও সাক্ষাৎকার |
|---|---|
| ইংরেজি নাম | Gazar Shilpider Premer Chithi O Shakkhatkar |
| লেখক | মহিউদ্দিন মোহাম্মদ |
| প্রকাশনী | অপেরা পাবলিকেশন |
| বিষয় | সাক্ষাৎকার |
| আইএসবিএন | 9789849890249 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
