রাজনৈতিক গবেষণা ও প্রবন্ধ

গণতান্ত্রিক আন্দোলনের সাত দশক : ইসলামপন্থি দলগুলোর ভূমিকা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳638

৳ 85025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 212

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পাকিস্তানি শাসনামলে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার আদায় ও পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে ইসলামপন্থি রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে দেখা গেছে সম্মুখ সারিতে। আওয়ামী লীগসহ ধর্মনিরপেক্ষ দলগুলো এবং ইসলামি দলগুলো একসঙ্গে এমনকি জোটবদ্ধভাবেও সরকারবিরোধী আন্দোলন করেছে। তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিকার ও দাবিদাওয়া নিয়ে লড়াই করেছে।

১৯৪৮-৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলন থেকে ১৯৫৫-৭০-এর গণআন্দোলন, গণঅভ্যুত্থান ও নির্বাচনসমূহে উভয় ধারার সম্পর্ক রাজনৈতিক সংগ্রামে বলতে গেলে ছিল এক দেহে লীন হবার মতোই। বিপুল আদর্শিক মতপার্থক্য সত্ত্বেও গণতান্ত্রিক রাজনীতি ও শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামি রাজনৈতিক দলসমূহ কখনোই পিছপা থাকেনি।স্বাধীন বাংলাদেশেও একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণে, স্বৈরাচারের কবল থেকে দেশকে উদ্ধার করার দীর্ঘ গণতান্ত্রিক লড়াইয়ে, নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার আন্দোলনে ইসলামপন্থি রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে নীতিনির্ধারণী ভূমিকায় এবং রাজপথের সংগ্রাম ও টেবিলের আলোচনায় সমান নেতৃত্ব প্রদানে উজ্জ্বল অবস্থানে দেখা গেছে।

গত শতাব্দীর পঞ্চাশ দশক থেকে ২০২৪ অবধি গণতান্ত্রিক লড়াইয়ের যে গৌরবোজ্জ্বল ইতিহাস তার অন্যতম অংশীদার ইসলামপন্থিরা। এই গ্রন্থে তারই একটি বৃহৎ চিত্র ফুটে উঠেছে। যা সাধারণ পাঠকের পাশাপাশি গবেষকদেরও তথ্যের জোগান দিতে সহায়ক হবে বলে আশা করা যায়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গণতান্ত্রিক আন্দোলনের সাত দশক : ইসলামপন্থি দলগুলোর ভূমিকা
ইংরেজি নাম Islamponthi Dolgulor Vumika
লেখক সরদার আবদুর রহমান
প্রকাশনী ঐতিহ্য
বিষয় রাজনৈতিক গবেষণা ও প্রবন্ধ
পৃষ্ঠা সংখ্যা ৩৫০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
সরদার আবদুর রহমান

লেখক সম্পর্কে

সরদার আবদুর রহমান

সরদার আবদুর রহমান একজন সাংবাদিক, কলামিস্ট ও গ্রন্থাকার। সাহিত্য, সাংবাদিকতা ও গবেষণায় অবদান রাখার জন্য জাতীয় পর্য়ায়ে লাভ করেন: ১. পরিবেশ বিষয়ে এফইজেবি জাতীয় পুরষ্কার ( ১৯৯৯) ২. লন্ডনভিত্তিক‘ প্যানোস’ অ্যাওয়ার্ড ( ২০০৭) ৩. ঢাকার ‘শব্দশীলন একাডেমি পুরষ্কার’ ( ২০১০) ৪. রবীন্দ্রনাথ- সি এনসি জাতীয় পুরস্কার ( ২০১৯) পরিবেশ গবেষণাগ্রন্থ: ১. উত্তর -পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ , ২০০৬ খ্রি., পরিলেখা, রাজ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 638

৳ 85025% ছাড়