ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন
আরব ভূখণ্ডে ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বক্ষ্যমাণ গ্রন্থে সংক্ষিপ্ত অথচ সমৃদ্ধভাবে আলোচিত হয়েছে আরব ভূখণ্ডে ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস। জাজিরাতুল আরবে এই দুই ধর্মের যাত্রা কীভাবে শুরু হয়, তারা কতটুকু সফল হয়, কোন গোত্রগুলো তাদের ধর্ম গ্রহণ করে, তাদের প্রধান কেন্দ্রগুলোর অবস্থান, জাহেলি যুগে আরবদের মধ্যে ইহুদি-খ্রিষ্টান ধর্মানুসারী গোত্রগুলোর প্রভাব এবং ইসলাম-পরবর্তী সময়ে তাদের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলির আদ্যোপান্ত-এ গ্রন্থে বিবৃত হয়েছে।
ইসলাম আগমনের পূর্বে ও পরে তাদের সামাজিক অবস্থান কেমন ছিল, কুরআনে তাদের সম্পর্কে কী বলা হয়েছে, সেগুলোও আলোচনায় বিধৃত হয়েছে। যারা নবীজির সিরাত বুঝতে চান, নবীজির দাওয়াতি মিশন ও কার্যপরিধি সম্পর্কে বাস্তব ধারণা পেতে চান, তাদের জন্য গ্রন্থটি অত্যন্ত জরুরি।
নবীজির সময় গোটা আরবে, বিশেষত মক্কা ও মদিনায় ইহুদি-খ্রিষ্টানদের প্রভাব কেমন ছিল, ইসলামের আগমন তাদের জন্য কতটা অস্বস্তিকর ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিজ্ঞচিত পন্থায় তাদের মাঝে দাওয়াতি কাজ করেছেন, কখনো কখনো তাদের প্রতি কেন কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন-এ গ্রন্থটি তা জানার দ্বার খুলে দেবে বলে আমরা বিশ্বাস করি।
বইয়ের তথ্য
| নাম | আরব ভূখণ্ডে ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস |
|---|---|
| ইংরেজি নাম | Arob Vukhonde Ihudi O Khristan Jatir Itihash |
| লেখক | মাওলানা মঈনুদ্দীন তাওহীদ, মাওলানা মুজিবুল্লাহ নদভি রহ |
| প্রকাশনী | ইত্তিহাদ পাবলিকেশন |
| বিষয় | ইসলামী ইতিহাস ও ঐতিহ্য |
| পৃষ্ঠা সংখ্যা | ১০৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!