সমকালীন উপন্যাস

রক্ত শ্বাপদ প্রেম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳213

৳ 25015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 37

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমরা একটা বন্ধ গেটের কাছে স্টাক হয়ে আছি। কয়েকটা পুলিশ বারুদন্ডরা শটগান উঁচিয়ে শিকারি ভঙ্গিতে শরীরটা বাঁকিয়ে মাথা নিচু করে হেঁটে হেঁটে আমাদের দিকে আসছে। ট্রিগারে আঙুল। সাবধানী পা। মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা গোটা কয়েক মানুষ একটা গলির ভেতর আটকে গেছি। পেছনে আর পথ নেই। সবগুলো বাড়ির কেচিগেট লাগানো। আমাদের মধ্য থেকেই একটা অল্পবয়সী ছেলে বন্ধ গেটের রডগুলি ধরে ঝাঁকাচ্ছে আর আকুল স্বরে মিনতি জানাচ্ছে গেট খুলে দিন, আল্লাহর ওয়াস্তে গেইটটা খুলে দিন। মেরে ফেলবে ওরা আমাদের। হ্যালো, কেউ আছেন?

পুলিশের দলটা একেবারে দশ গজের মধ্যে চলে এসেছে, ফায়ার করতে যাবে ঠিক তখনই, একদম সামনের পুলিশটা অস্ত্র নামিয়ে মুখের হেলমেট চোখের উপরে তুলে কড়া গলায় শাসনের সুরে ডাক দিলো, "তিতাস। তুই এখানে কেন?" যেন একটা দম-বন্ধ-করা ঘোলাজলের স্রোতের ভেতরে ডুবে যেতে যেতে আচমকা ডাঙায় উঠে এলাম, ভাই তুই। ভাই এগিয়ে এসে আমার কানের উপর কষে একটা থাপ্পড় দিয়ে বলল যা ভাগ! আমার পাশে আটকে থাকা অন্য মানুষগুলির দিকে তাকিয়েও ভাই একই কথা বলল, যান যান, বাড়ি যান সবাই।

হাফ ছেড়ে বাঁচলাম। অমোঘ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার পথ পেলাম। ভাই নিজেও তার দলবল নিয়ে পাড়ির দিকে চলে গেলো। তীব্র সাইরেন বাজাতে বাজাতে ওদের আর্মড কারটা রণক্ষেত্র ছেড়ে দূরের পথে মিলিয়ে গেলো। কিন্তু না, এই গল্প সত্য নয়। সত্য এসেছি আরও বিকট রূপ নিয়ে। আরও শ্বাপদ রূপ নিয়ে। সেই গল্পই বলবো আজ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রক্ত শ্বাপদ প্রেম
ইংরেজি নাম Rokto Shapod Prem
লেখক মুহম্মদ নিজাম
প্রকাশনী ৫২ (বায়ান্ন)
বিষয় সমকালীন উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ১১০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা110
ভাষাbangla
বান্ডিংhard cover
মুহম্মদ নিজাম

লেখক সম্পর্কে

মুহম্মদ নিজাম

জন্ম: ১৫ই পৌষ মধ্যরাত্রি; পৃথিবীর যেকোনো নামিদামী শহর হতে অন্তত কয়েকশ মাইল দূরে, অতলান্ত এক হাওর-জনপদের আদিম ও অকৃত্তিম কৃষক পরিবারে। ঢাকায় আগমণ: ২০০৬ সালে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে এখন এমফিল গবেষণা ও শিক্ষকতার সাথে যুক্ত। উত্তরা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে Bangladesh Studies: History & Culture শাস্ত্রের লেকচারার...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 213

৳ 25015% ছাড়