শরাহ(ব্যাখ্যা)

তাকরীরে ত্বহাবী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳210

৳ 28025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 70

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মহান আল্লাহ তা‘আলার শুকরিয়া আদায় করছি এজন্য যে, কওমী মাদরাসার তাকমিল জামাত (মাষ্টার্স)-এর শিক্ষার্থীদের জন্য ইমাম আবূ জাফর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে সালামাহ ত্বহাবী (রহ.) কর্তৃক সংকলিত অন্যতম হাদিসগ্রন্থ ত্বহাবী শরীফ (শরহে মা আনিল আছার)-এর অনুবাদ সংকলন প্রকাশ করতে পেরেছি। আমরা জানি ইসলামী জীবনাদর্শের দ্বিতীয় উৎস হাদিস বা সুন্নাহ। প্রকৃতপক্ষে, হাদিস হলো- প্রিয় নবী (সা.)-এর কথা, কাজ, সমর্থন ও অনুমোদন। আল-কুরআন মানব জীবনের জন্য যে চিরন্তন জীবন বিধান উপহার দিয়েছে হাদিস হচ্ছে তার জীবন্ত ও বাস্তব ব্যাখ্যা স্বরূপ। মহানবী (সা.) ছিলেন আল-কুরআনের জীবন্ত প্রতীক। তাই হাদিস বা সুন্নাহ হলো- ইসলামকে জানার ও বুঝার অপরিহার্য মাধ্যম। হাদিস বা সুন্নাহর জ্ঞান ছাড়া ইসলামকে জানার বিকল্প কোনো নির্ভরযোগ্য মাধ্যম নাই। পূর্বে হাদিস শিক্ষার মাধ্যম ছিল মূলত আরবি, ফার্সি ও উর্দু ভাষা।

আমাদের মাতৃভাষা বাংলা। সকলস্তরে মাতৃভাষা বাধ্যতামূলক ঘোষণার পর বাংলা ভাষাকেই শিক্ষার মাধ্যম হিসেবে মাদসারায় বাংলা ভাষার গুরুত্ব সমাধিকারভাবে বৃদ্ধি পায়। তাই, তাকমিল জামাত (মাষ্টার্স)-এর পাঠ্য কিতাব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব হচ্ছে ত্বহাবী শরীফ। উল্লিখিত হাদিস গ্রন্থটির বর্তমান বাজারে ২/৩ খণ্ডে পাওয়া যায়। সকল ছাত্রের সুবিধার্থে আমরা এক খণ্ডে হাদিস গ্রন্থটি সংকলন প্রকাশ করতে ইচ্ছা করি। যাতে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে অত্যন্ত সুবিন্যাস্তভাবে সাজানো হয়েছে। উক্ত গ্রন্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আলোচনা ও ফিকহী মাসআলাসমূহ প্রাঞ্জল ও সাবলিল ভাষায় উপস্থাপন করা হয়েছে, যেন সকল ছাত্র মূল কিতাবের গুরুত্বপূর্ণ আলোচনা ও মাসআলাসমূহ সহজেই এক খণ্ডের মধ্যে পেয়ে যায়। গ্রন্থটি অধ্যয়ন করে সকল শিক্ষার্থীই ব্যাপক জ্ঞান অর্জন করতে সমর্থ হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

মানুষ সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী। মানবীয় দুর্বলতা ও মুদ্রণজনিত ত্র“টির কারণে এ কিতাবে কোনো ভুল-ত্র“টি পরিলক্ষিত হলে সহৃদয় পাঠক আমাদেরকে জানালে পরবর্তী সংস্করণে তা সংশোধন করে প্রকাশ করব, ইনশাআল্লাহ। আল্লাহ তা‘আলা এই কিতাব দ্বারা সকলকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন এবং এ ক্ষুদ্র খেদমতকে কবুল করুন। আমিন!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তাকরীরে ত্বহাবী
ইংরেজি নাম Takrire Tohabi
লেখক হাফেজ মাওলানা জামাল উদ্দীন আইয়ুবী, ইমাম আবু জাফর ত্বহাবী
প্রকাশনী রাহবার পাবলিকেশন্স
বিষয় শরাহ(ব্যাখ্যা)
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা bangla & arabic
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০১৯
পৃষ্ঠা সংখ্যা160
ভাষাbangla & arabic
বান্ডিংpaperback
ইম

লেখক সম্পর্কে

ইমাম আবু জাফর ত্বহাবী

শরাহ(ব্যাখ্যা) বিষয়ক লেখক · প্রকাশক: রাহবার পাবলিকেশন্স

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 210

৳ 28025% ছাড়