ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন
বিসিএস নাকি বিদেশে উচ্চশিক্ষা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বইয়ের ব্যাক-রাইটআপ: দীর্ঘ প্রস্তুতির পরও বিসিএস প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমপক্ষে ৯৯%। এত অনিশ্চয়তা সত্ত্বেও আমাদের সমাজে বিসিএস জব নিয়ে এক ধরনের উন্মাদনা গড়ে উঠেছে। অন্যদিকে, উচ্চশিক্ষার মাধ্যমে দেশ-বিদেশে ক্যারিয়ার গঠন করা বিসিএস জবের তুলনায় অনেক সহজ হওয়া সত্ত্বেও শিক্ষার্থী ও অভিভাবকরা এ বিষয়ে সচেতন নন।
বিদেশে উচ্চশিক্ষার্থে মূলত বিজ্ঞান ও প্রকৌশল গ্রাজুয়েটরাই এগিয়ে থাকেন, যদিও তারা মোট গ্রাজুয়েটদের মাত্র ১১%। অন্যদিকে, অন্যান্য বিভাগের ৮৯% গ্রাজুয়েট দেশেও আশানুরূপ চাকরি পাচ্ছেন না, আবার বিদেশে উচ্চশিক্ষার সুযোগও নিতে পারছেন না। এর মূল কারণ হলো ‘তথ্যঘাটতি’। কীভাবে নিজেকে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করতে হবে এবং কোন দেশে কী ধরনের সুযোগ রয়েছে—এসব বিষয়ে আলোচনা প্রায় অনুপস্থিত। এই বইয়ে তথ্য-উপাত্ত এবং কিছু কেইস স্টাডির মাধ্যমে বিষয়টি আলোকপাত করার চেষ্টা করা হয়েছে, যাতে সব অনুষদের গ্রাজুয়েটদের জন্য, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা (কারিগরি), আলিয়া এবং কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্যও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়।বর্ধিত সংস্করণে বেশ কিছু নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্কলারশিপের জন্য কীভাবে সিভি ও মোটিভেশন লেটার তৈরি করতে হয়, তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গবেষণা আসলে কী এবং কীভাবে প্রস্তুতি নিতে হয়, সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। পাশাপাশি, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে কিছু সফলতার গল্পও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | বিসিএস নাকি বিদেশে উচ্চশিক্ষা |
|---|---|
| ইংরেজি নাম | bcs naki bideshe ucchoshikkha |
| লেখক | ড. মোহাম্মদ সরোয়ার হোসেন |
| প্রকাশনী | সিয়ান পাবলিকেশন্স |
| বিষয় | প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন |
| আইএসবিএন | 978-984-3921-05-5 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | paperback |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 168 |
| ভাষা | bangla |
| বান্ডিং | paperback |
| ISBN | 978-984-3921-05-5 |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
