ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন

ভাষাবিষয়ক গবেষণা ও প্রবন্ধ

বাংলা উপন্যাসের নায়কেরা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳320

৳ 40020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কিছু চরিত্র মানুষের মনোজগতে অগ্নিশিখার মতো অনির্বাণ ও উজ্জ্বল হয়ে থাকে। যারা আমাদের স্বপ্ন ও কল্পনার ভুবন থেকে বাস্তব হয়ে উঠতে চায় রক্তমাংসের নিশ্বাসে। উপন্যাসে তাদের দেখা মেলে। তারা আমাদের সুপ্ত বাসনার নক্ষত্র জ্বেলে আলোকিত করে তোলে সমকালের তর্জনী। নানা রকম সৃষ্টিযন্ত্রণায় কাতর এমন কতকগুলো চরিত্রের স্নায়ু খুলে দেখিয়েছেন গবেষক, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক আকিমুন রহমান।

লেখক বাংলা উপন্যাসের বিবিধ বিষয়ে গবেষণা করেছেন। লিখেছেন নতুন দৃষ্টিভঙ্গি ও তত্ত্বপ্রণোদিত অসংখ্য প্রবন্ধ। প্রকাশ পেয়েছে একাধিক বই। বাংলা উপন্যাসের নায়কেরা বইটিতে সন্নিবেশিত প্রবন্ধগুচ্ছেও রয়েছে তাঁর সুচিন্তিত প্রতর্ক ও অভিমত। বাংলা ভাষার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাসের প্রধান চরিত্রের বিকাশ-পরিণাম বিশ্লেষণের প্রথাগত রূপান্বয় থেকে বেরিয়ে আকিমুন রহমান তাদের মিলিয়ে দেখতে চেয়েছেন বৈশ্বিক শিল্পাঙ্গিকের সঙ্গে।

কখনো আলো ফেলেছেন সমাজকাঠামো ঘিরে গড়ে ওঠা ছকের বিপরীতে তাদের আত্মোন্মোচনে। ফলে শ্রীকান্ত-ইন্দ্রনাথ থেকে ত্রিলোকেশ্বর শঙ্কু আমাদের আবেগ, আগ্রহ, আকাক্সক্ষা ও অভিপ্রায়ে কেবল প্রিয় চরিত্রের ঘেরাটোপে আটকে থাকেনি, হয়ে উঠেছে সৃষ্টি ও শিল্পসম্ভাবনার আবিষ্ক্রিয়া।

বাংলা উপন্যাসের এসব গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে এমন অন্তর্খনন ইতিপূর্বে গ্রন্থবদ্ধ হয়েছে বলে আমাদের জানা নেই। আকিমুন রহমানের এই বই নিঃসন্দেহে বাংলা প্রবন্ধসাহিত্যে গুরুত্বপূর্ণ সংযোজন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাংলা উপন্যাসের নায়কেরা
ইংরেজি নাম Bangla Uponnasher Nayokera
লেখক আকিমুন রহমান
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় ভাষাবিষয়ক গবেষণা ও প্রবন্ধ,ভাষা ও সাহিত্য
আইএসবিএন 978-984-96682-3-7
পৃষ্ঠা সংখ্যা ২২৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
আকিমুন রহমান

লেখক সম্পর্কে

আকিমুন রহমান

ইনডিপেন্ডেট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এ অধ্যাপনারত আকিমুন রহমান পিএইচ ডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তার প্রকাশিত গ্রন্থসমূহ; আধুনিক বাংলা উপন্যাসে বাস্তবতার স্বরূপ, সােনার খড়কুটো, পাশে শুধু ছায়া ছিলাে, পুরুষের পৃথিবীতে এক মেয়ে, রক্তপুঁজে গেঁথে যাওয়া এ মাছি, এইসব নিভৃত কুহক।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 320

৳ 40020% ছাড়