বাঙালি সৈনিকদের স্বাধীনতার প্রস্তুতি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
পাকিস্তানের সংখ্যাগুরু জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার লগ্নে সামরিক বাহিনীতে বাঙালির প্রতিনিধিত্ব ছিল শতকরা মাত্র এক ভাগ এবং স্বাধীনতার ২৩ বছরের মাথায় অর্থাৎ ১৯৭১ সালে এসে তা শতকরা ১৫ ভাগে উন্নীত হয়। বাঙালির সামরিক ঐতিহ্যের অভাব, কতৃর্পক্ষের উদাসীনতা, জাতিগত বিদ্বেষ ইত্যাদি বিবিধ কারণে পাকিস্তান সামরিক বাহিনীতে বাঙালির সংখ্যা কখনোই উল্লেখযোগ্য ছিল না।
পাকিস্তানের স্বাধীনতার পরপরই বৈষম্য আর বঞ্চনার কারণে সাধারণভাবে বাঙালি সৈনিকরা ক্ষুব্ধ থাকলেও এর প্রকাশ পায় ধীর লয়ে। বিভিন্ন ঘটনার মাধ্যমে এ সময় তাদের মধ্যে জাতীয়তাবাদের বীজ বপন হয় এবং সময়ের বিবর্তনে ধীরে ধীরে তা মহিরুহের আকার নেয়। অবশেষে ১৯৭১ সালের মার্চ মাসে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বইয়ে ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাঙালি সৈনিকদের জাতীয়তাবাদের উত্থান তুলে ধরা হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | বাঙালি সৈনিকদের স্বাধীনতার প্রস্তুতি |
|---|---|
| ইংরেজি নাম | Bangali Soinikder Sadhinotar Prostuti |
| লেখক | মুহাম্মদ লুৎফুল হক |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | মুক্তিযুদ্ধের ইতিহাস |
| আইএসবিএন | 9789845370158 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
