ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন
দ্বিরালাপ : চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলাপচারিতা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসন-নিপীড়নের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত বিজয়ী শিক্ষার্থী-গণঅভ্যুত্থানের মুখে লীগ-সরকারের পতন ও পলায়ন, সরকারি চাকরির বৈষম্যময় কোটাব্যবস্থার বিরুদ্ধে শিক্ষাঙ্গনে সীমিত শিক্ষার্থী সমাজের আন্দোলনের জাতীয় পরিসরে সম্প্রসারণ ও গণঅভ্যুত্থানে রূপান্তরের কার্যকরণ সম্পর্ক, অভ্যুত্থানকারী শক্তিগুলোর আমন্ত্রণ ও সমর্থনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পশ্চাৎপট,
গণঅভ্যুত্থান পূর্ববর্তী দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের শক্তি ও দুর্বলতা, স্বৈরতন্ত্রবিরোধী সংগ্রামের ভেতর থেকে উত্থিত রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের সামাজিক আকাঙ্ক্ষা, সংকীর্ণ জাতিবাদী ও ধর্মাশ্রয়ী রাজনীতির বিপদ, সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের পথ, প্রতিবন্ধকতা ও তা উত্তরণের উপায় এবং আধিপত্যশীল রাজনৈতিক শক্তিগুলোর মতাদর্শগত অবস্থানের বিদ্যমান বাস্তবতায় চব্বিশের রক্তাক্ত গণঅভ্যুত্থানের সম্ভাব্য পরিণতিসহ সংশ্লিষ্ট নানা জটিল ও জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য নূরুল কবীরের এই দ্বিরালাপ একটি অপরিহার্য গ্রন্থ।
বইয়ের তথ্য
| নাম | দ্বিরালাপ : চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলাপচারিতা |
|---|---|
| ইংরেজি নাম | Diralap Chabbisher Gana Abhyutthan O Purbapar Rajniti Samparke Bishleshanmulak Alapcharita |
| লেখক | নূরুল কবীর |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | জুলাই অভ্যুত্থান |
| আইএসবিএন | 978-984-3906-16-8 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৩১ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
