ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন
প্যাসিভ ইনকাম উইথ AI
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
পৃথিবী বদলে যাচ্ছে। অফিসের ডেস্ক, ৯ থেকে ৫-এর চাকরি, কিংবা দোকানের ধুলোমাখা শাটার— এসবের মধ্য দিয়ে আর শুধু ইনকাম হয় না। সময় বদলেছে। আর এখন বদলাচ্ছে ইনকামের ধরন।
কয়েক বছর আগেও হয়তো কেউ ভাবেনি, একটা সফটওয়্যার— যার নাম ChatGPT— মানুষের মতো কথা বলবে, গল্প লিখবে, এমনকি ব্যবসার আইডিয়াও দেবে! AI এখন কেবল বিজ্ঞানের বিষয় নয়; এটা রুটি-রুজির অংশ হয়ে উঠেছে। আর সেই সুযোগটা সবার জন্য উন্মুক্ত।
এই বইটি লেখা হয়েছে সেই মানুষদের জন্য—
● যারা মাসের শেষে বেতন পেলেও শান্তি পান না।
● যারা মনে করেন, “আরেকটু ইনকাম থাকলে ছেলেমেয়ের জন্য ভালো কিছু করতে পারতাম।”
● কিংবা যারা একটু স্বপ্ন দেখতে চান— “ঘরে বসেই যদি আয় করতাম!”
বইটি তাদের জন্য, যারা হয়তো প্রযুক্তিতে এক্সপার্ট না, কিন্তু শিখতে চান।
যারা কোডিং জানেন না, তবু চান একটা অ্যাপ তৈরি হোক তাদের নামে।
যারা ভাবেন, “এত কিছু তো শুনি— AI দিয়ে ইনকাম, প্যাসিভ ইনকাম, কিন্তু আমার মতো সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব?”
আমাদের উত্তর— হ্যাঁ, সম্ভব।
কিন্তু হ্যাঁ, বললেই সব হয় না। দরকার সঠিক পথ, সঠিক টুলস আর সহজ ভাষায় বোঝানোর জন্য যে কেউ আপনার পাশে দাঁড়িয়ে বলবে, ভাই, চিন্তা কইরেন না। আমি আছি, ধাপে ধাপে শিখিয়ে দেব।”
এই বই সেই হাত ধরার চেষ্টা। এখানে জটিল প্রযুক্তির কথা আছে, কিন্তু কঠিন ভাষায় না। এখানে AI-এর ব্যবসার আইডিয়া আছে, কিন্তু আপনি যেন নিজের জীবনেও সেটা কাজে লাগাতে পারেন, সেভাবে ব্যাখ্যা করা হয়েছে।
আমি চেয়েছি, এমন একটি বই লিখতে—
● যেটা আপনি রাত ১১টায় ঘুমানোর আগে পড়তে পারেন।
● সকাল ৯টায় উঠে একটা নতুন ইনকাম আইডিয়া ট্রাই করতে পারেন।
● আর ৩০ দিন পর বলতে পারেন— আমিও পারি।
এই বইটা লেখার একটাই উদ্দেশ্য— আপনি যেন নিজেই নিজের ইনকামের পথ খুঁজে নিতে পারেন, AI-এর শক্তিকে কাজে লাগিয়ে।
বইয়ের তথ্য
| নাম | প্যাসিভ ইনকাম উইথ AI |
|---|---|
| ইংরেজি নাম | Passive Income With Ai |
| লেখক | পল্লব শাহরিয়ার |
| প্রকাশনী | প্রিয়মুখ |
| বিষয় | ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং,আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) |
| আইএসবিএন | 978-984-80787-7-8 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬০ |
| ভাষা | বাংলা ও ইংরেজি |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!