ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২৭টি পাতা পড়ে দেখুন

খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী

খলিফাতুল মুসলিমিন উসমান ইবনু আফফান রা.

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳570

৳ 76025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 190

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

উসমান ইবনু আফফান রাজিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা। আল্লাহর রাসুলের জামাতা। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবির একজন। তাঁর জীবন ইসলামের ইতিহাসে এক আলোকোজ্জ্বল অধ্যায়। মহত্ত্ব, মর্যাদা, নিষ্ঠা, জিহাদ ও আল্লাহর পথে দাওয়াতে তাঁর ভূমিকা অনস্বীকার্য।

এই গ্রন্থে উসমানের জন্ম থেকে শাহাদাত পর্যন্ত বিস্তারিত ঘটনা আলোকপাত করা হয়েছে। আলোচনা করা হয়েছে তাঁর রাষ্ট্রনীতি সম্পর্কেও। বিচারের ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠা, আইন প্রণয়ন, ন্যায়বিচার নিশ্চিতকরণ, ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা প্রভৃতি ক্ষেত্রে তিনি ছিলেন অবিস্মরণীয়।

তাঁর অনন্য কীর্তি হচ্ছে, এক মাসহাফে উম্মতকে ঐক্যবদ্ধ রাখা। প্রাদেশিক গভর্নরদের সঙ্গে উসমানি কর্মপদ্ধতি, তাঁদের অধিকার, দায়িত্ব, পর্যবেক্ষণ ও তদন্তে উসমানি পদ্ধতি এবং সে-সকল গভর্নরের নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত আলোচনার পাশাপাশি তাঁর হত্যাসম্পর্কীয় ফিতনার কারণসমূহও উঠে এসেছে সবিস্তারে।

উসমানি চিন্তাধারার আলোকে একজন আদর্শ রাষ্ট্রনেতার অবিচলতা, বিচক্ষণতা, ঐক্যের আকুতি, বিভক্তি থেকে বিরত থাকার ব্যাপারে সাবধানতা, নীরবে সয়ে যাওয়া, জ্ঞানীদের পরামর্শ ও রাসুলের আদর্শ শক্ত হাতে ধারণের দীক্ষা পাওয়া যাবে। এই গ্রন্থ জুননুরাইনের মহত্ত্ব তুলে ধরবে। পাঠকের সামনে প্রতিভাত হবে তাঁর ইমান, ইলম, আখলাক ও জীবনাচার। এতে আমরা পাব ইমানি চেতনা। আমলের আগ্রহ। ত্যাগের দীক্ষা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম খলিফাতুল মুসলিমিন উসমান ইবনু আফফান রা.
ইংরেজি নাম Kholifatul Muslimin Usman Ibnu Affan R.
লেখক ড. আলী মুহাম্মদ সাল্লাবি, আবদুর রশীদ তারাপাশী
প্রকাশনী কালান্তর প্রকাশনী
বিষয় খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী
আইএসবিএন 978-984-95932-1-8
পৃষ্ঠা সংখ্যা ৬৭২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
ড. আলী মুহাম্মদ সাল্লাবি

লেখক সম্পর্কে

ড. আলী মুহাম্মদ সাল্লাবি

ফকিহ, রাজনীতিক ও বিশ্বখ্যাত ইতিহাসগবেষক। ইসলামের ইতিহাসের উপর বিশ্লেষণধর্মী তাত্ত্বিক গ্রন্থ রচনা করে দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেছেন। এই মহা মনীষী ১৯৬৩ সনে লিবিয়ার বেনগাজি শহরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা বেনগাজিতেই করেন। যৌবনের প্রারম্ভেই গাদ্দাফির প্রহসনের শিকার হয়ে শায়খ সাল্লাবি আট বছর বন্দি থাকেন। মুক্তি পাওয়ার পর উচ্চ শিক্ষার জন্য তিনি সাউদি আরব চলে যান। মদিনা বিশ্ব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 570

৳ 76025% ছাড়