শব্দে শব্দে অর্থ বুঝে নামায পড়ুন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এ বইটিতে আমরা হাদীসের আলোকে এমন কিছু দুআ ও নিয়মের কথা উল্লেখ করেছি যার ফলে একজন পাঠক সমাজে প্রচলিত নামাজের খেলাফ বা বিরোধী অনেক কিছু দেখতে পাবেন। এটা আপনি কেন আমিও এ রকম খটকায় পড়েছি। কারণ ছোটকালে আমরা মক্তব বা ফোরকানীয়া মাদ্রাসায় হুজুরের মাধ্যমে নামায শিখেছি। হুজুর আমাদেরকে শিখিয়েছেন… نَوَيْتُ اَنْ اُصَلِّىْ এ নিয়ত পড়া এবং এ নিয়ত পড়ার আগে…اِنِّىْ وَجَّهْتُ পড়া।
অথচ হাদীস পাঠে জানতে পারলাম এ নিয়ত পড়া বিদআত এবং মুসল্লার দুআ তাকবীরে তাহরীমার পড়ে পড়তে হবে আগে নয়। এ জন্য আমিও একজন মুসল্লীর মতো সহীহ হাদীস ভিত্তিক দুআগুলো শিক্ষা করার এবং সে মতে নামায পড়ার চেষ্টা করে যাচ্ছি।বইটির মধ্যে তাহারাত থেকে শুরু করে নামাযের শেষ পর্যন্ত যা কিছু করতে ও পড়তে হয় এবং বিভিন্ন নামাযের নিয়ম কানুন সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | শব্দে শব্দে অর্থ বুঝে নামায পড়ুন |
|---|---|
| ইংরেজি নাম | Shobde Shobde Ortho Bujhe Namaj Porun |
| লেখক | মুহাম্মদ গিয়াস উদ্দিন |
| প্রকাশনী | ইসলাম হাউজ পাবলিকেশন্স |
| বিষয় | নামাজ |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৮ |
| ভাষা | বাংলা ও আরবি |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
