মার্কেট রিসার্চ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
২০১১ থেকে ২০২২ মোটামুটি লম্বা পথ। পকেট খরচ যোগাতে খন্ডকালিন চাকুরীর মাধ্যমে বাজার গবেষণায় যাত্রা শুরু। এরপর এই সেক্টরেই ক্যারিয়ার। শুরু থেকেই মানুষের অভ্যাস, অভিব্যক্তি, আচার-আচরণ বোঝার চেষ্টা করা সব সময়ই বৈচিত্রময় এবং আনন্দদায়ক মনে হয়েছে। তবে সময়ের সাথে সাথে গোটা বিশ্বেই বাজার গবেষণার গতি প্রকৃতিতে এসেছে অনেক পরিবর্তন।
সেই তুলনায় আমাদের দেশে বাজার গবেষণার প্রয়োগ এবং শেখার সুযোগে চোখে পড়ার মত পরিবর্তন আসেনি।মার্কেট রিসার্চ অথবা সরল-সোজা বাজার গবেষণা বইটি গ্রাফ, চার্ট, পরিসংখ্যান, তথ্য এবং তত্ত্বের ভারে জর্জরিত নয়। বরং উল্টো। গতানুগতিক বাজার গবেষণার ধারণার সাথে বইটিতে উঠে এসেছে সময় উপযোগী প্রায়োগিক দিকসমূহ। তরুণ পেশাজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী তো বটেই এমনকি যারা খুবই ছোটো পরিসরে কোন ব্যবসায়িক কার্যক্রমের সাথে জড়িত এমন যে কেউই বইটি থেকে উপকৃত হতে পারেন।
বইয়ের তথ্য
| নাম | মার্কেট রিসার্চ |
|---|---|
| ইংরেজি নাম | Market Research |
| লেখক | রিফাত বিন সালাম |
| প্রকাশনী | স্বরে অ |
| বিষয় | ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া,আইটি বিষয়ক গবেষণা ও প্রবন্ধ |
| আইএসবিএন | 9789848047507 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২২ |
| পৃষ্ঠা সংখ্যা | 128 |
| ভাষা | bangla |
| ISBN | 9789848047507 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!