সমকালীন উপন্যাস

কাদা মাটির সাতকাহন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳111

৳ 13015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 19

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

দেশটা এতদিন তলিয়ে ছিল অথৈ পানির নিচে। সেই বৈশাখের শেষে কোথেকে কী করে পানি ছুটে আসে প্রত্যেক বছর। পয়লা পয়লা কিছুটা স্রোত দেখা যায়। স্রোতটা আসে পূর্ব দিক থেকেই। মাঠ ময়দানের দূর্বা, তুলসী, ছন প্রভৃতি দেখতে দেখতে ডুবে যেতে থাকে। তারপর আর স্রোত দেখা যায় না, নিচ থেকে পানি যেন জাল দেয়া দুধের মতো ফুলে ফেঁপে উঠে দেশটাকে নিজের বুকের ভেতর লুকিয়ে ফেলেছে। দূরে দূরে হাওড়ের পাড়ে পাড়ে কালো কালো রেখার গ্রামগুলো ভেসে থাকে। যতদূর দেখা যায় শুধু পানি আর পানি।

আসমানের কিনারা যেন সে পানি ধুয়ে বঝকঝকে তকতকে করে যায়। রোজ দু-একটা হিজল, বরুন বা শেওড়া গাছ যে এখানে ওখানে মাথা গজিয়ে না রাখে তেমন নয়। এই অথৈ পানি শাওন ভাদ্র মাসে কখনো দিনের পর দিন আঁধার হয়ে বৃষ্টিতে, কখনো তুফানের তাড়া খেয়ে খেয়ে চেটে ভেঙে ভেঙে পড়ে। ভেঙে পড়া ঢেউয়ের সাদা ফেনা দেখে মনে হয় যেন লাখো লাখো ধবল বক গড়াগড়ি খাচ্ছে হাওড়ে। কিন্তু সব সময়ই এমন যায় না।

আশ্বিনের শুরু থেকে বৃষ্টি কেঁদেকেটে চোখের পানি শেষ করে কোথায় যেন চলে যায়। আর তুফানও ক্রমাগত ফোঁস ফাঁস করতে করতে হাফিয়ে ওঠে। এতদিন যাকে তাড়াতে চেয়েছে তারই সঙ্গে বন্ধুত্ব করছে। সকাল বিকাল তাকে আদর করে উষ্ণ ছোঁয়া দিয়ে যায়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কাদা মাটির সাতকাহন
ইংরেজি নাম Kada matir satkahon
লেখক শাহেদ আলী
প্রকাশনী চমনপ্রকাশ
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789849079675
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৩
পৃষ্ঠা সংখ্যা80
ভাষাbangla
ISBN9789849079675
বান্ডিংhard cover
শাহেদ আলী

লেখক সম্পর্কে

শাহেদ আলী

শাহেদ আলী (১৯২৫-২০০১)। লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনীতিক।। জন্ম সিলেটের সুনামগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ। অধ্যাপনা করেছেন বগুড়ার আজিজুল হক কলেজ, রংপুর কারমাইকেল কলেজ, চট্টগ্রাম সিটি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও ঢাকার আবুজর গিফারি কলেজে। তদুন মজলিসের অন্যতম প্রতিষ্ঠাতা, একসময় দায়িত্ব পালন করেছেন সভাপতি হিসেবেও। সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে । খে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 111

৳ 13015% ছাড়