বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব

তারেক রহমান: সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳750

৳ 1,00025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 250

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

গত দেড় দশকে গণতন্ত্রের জন্য আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে একটি নতুন মাত্রা যোগ করেছেন। শারীরিক নির্যাতন ও নিপীড়নের শিকার তারেক রহমান চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বাধ্য হন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে একের পর এক মিথ্যা মামলা ও আদালতকে ব্যবহার করে অযৌক্তিক ও অনৈতিক দণ্ড দিয়ে তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হয়নি।

বিদেশে অবস্থান করেও ইন্টারনেটভিত্তিক আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কীভাবে দৈনন্দিন রাজনীতিতে জোরালো উপস্থিতি রাখা যায়, শীর্ষনেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কাঠামো নির্মাণ ও পরিচালনা করা যায় এবং একটি সফল গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করা যায়, তার একটি অনন্য উদাহরণ হয়ে থাকবেন তারেক রহমান। এ বিষয়টি শুধু রাজনৈতিক অঙ্গন নয়, রাজনৈতিক যোগাযোগবিষয়ক একাডেমিক গবেষণারও অংশ হওয়া উচিত।

তারেক রহমানের ব্যক্তিগত জীবন, রাজনৈতিক যাত্রা ও সংগ্রাম নিয়ে উল্লেখযোগ্য প্রকাশনার সংখ্যা খুবই কম। শুধু বিএনপির নেতাকর্মী ও সমর্থক নন, সাধারণ মানুষেরও তারেক রহমানকে নিয়ে জানার আগ্রহ রয়েছে। এ ছাড়া বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম একজন প্রভাবক হিসেবে তারেক রহমান সংক্রান্ত প্রকাশনার ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। এই গুরুত্ব ও আগ্রহ বিবেচনা করেই বইটি প্রকাশের উদ্যোগ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তারেক রহমান: সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা
ইংরেজি নাম Tarique rahman sangram o rajnoitik jatra
লেখক ড. মওদুদ আলমগীর পাভেল, সাইমুম পারভেজ
প্রকাশনী আদর্শ
বিষয় বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব
আইএসবিএন 9789849981572
পৃষ্ঠা সংখ্যা ১১৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
ড. মওদুদ আলমগীর পাভেল

লেখক সম্পর্কে

ড. মওদুদ আলমগীর পাভেল

ডা. মওদুদ আলমগীর পাভেল বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া ও দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। এ ছাড়া তিনি সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস, রয়েল কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস, গাসগো, আমেরিকান কলেজ অব সার্জনস, কলেজ অব সার্জনস শ্রীলঙ্কা এবং এসোসিয়েশন অব সার্জনস অব ইন...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 750

৳ 1,00025% ছাড়