বয়স যখন ৮-১২

গালিভার্স ট্রাভেলস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳338

৳ 45025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 112

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আসুন, আপনাদেরকে পরিচয় করিয়ে দিই লেমুয়েল গালিভারের সঙ্গে। সে কে?একজন কৌতূহলী, বুদ্ধিদীপ্ত ইংরেজ সেই সঙ্গে আপনার পথপ্রদর্শকও! আপনাকে পথ দেখিয়ে সে নিয়ে যাবে পৃথিবীর অদ্ভুত, অচেনা সব প্রান্তরে। কখনও জাহাজডুবি, কখনও বন্দিত্ব, আবার কখনও সম্পূর্ণ অচেনা সংস্কৃতির মধ্যে পড়ে গালিভার হাজির হয় নতুন নতুন ভূখণ্ডে। যেমন ধরুন লিলিপুটের কথা, যেখানে ছ-ইঞ্চি আকৃতির মানুষরা ডিম ভাঙা নিয়ে যুদ্ধ করে, কিংবা বলা যায় ব্রবডিংনাগের কথা, যেখানে দানবাকৃতির মানুষদের কাছে সে নিছক এক খেলার পুতুল! ভাবছেন, এখানে শেষ?

উঁহু, আমরা কিছুদিন পরেই তাকে আবিষ্কার করি এক ভাসমান দ্বীপে, যেখানে রাজত্ব করে উদাসীন বিজ্ঞানীরা, এবং শেষমেষ এমন এক দেশে যেখানে সুশীল, বুদ্ধিমান ঘোড়ারা। আর মানুষ? মানুষ সেখানে শুধু একধরনের নোঙরা পশু!প্রত্যেকটা দেশ যেন এক-একটা আয়না যেখানে তাকিয়ে গালিভার দেখতে পায় এক কঠিন সত্য: যাদের সে দেশে রেখে এসেছে, বোধহয় আসল দানব তারাই!আংশিক রূপকথা, আংশিক ব্যঙ্গ গালিভারস ট্রাভেলসকে এছাড়া আর কোনোভাবে ঠিক ব্যাখ্যা করা যায় না। দুঃসাহসিক একেকটি অভিযানের আড়ালে লেখক তুলে ধরেছেন গভীর এক প্রশ্ন: ক্ষমতা, অহংকার, আর মানবতা আসলে কোন মুখোশে লুকিয়ে থাকে?

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গালিভার্স ট্রাভেলস
ইংরেজি নাম Gullivers travels
লেখক চিরঞ্জীব সেন, জোনাথন সুইফট
প্রকাশনী নটিলাস প্রকাশনী
বিষয় বয়স যখন ৮-১২
আইএসবিএন 9789843907035
পৃষ্ঠা সংখ্যা ২৪০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা240
ভাষাbangla
ISBN9789843907035
বান্ডিংhard cover
জো

লেখক সম্পর্কে

জোনাথন সুইফট

১৬৬৭ খ্রিস্টাব্দের ৩০ শে নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জোনাথন সুইফট জন্মগ্রহণ করেন। পিতারও নাম জোনাথন সুইফট। পিতার মৃত্যুর কয়েক মাস পরে পুত্র জোনাথন সুইফট জন্মগ্রহণ করেন। পিতা সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না, শুধু জানা যায় যে তাঁর নাম ছিল রেভারেন্ড টমাস। সুইফট ধর্মযাজক ছিলেন কিন্তু ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের সমর্থক ছিলেন বলে তিনি নিপীড়িত হয়ে দেশ ত্যাগ করে আয়ারল্যান্ডে এসে বসবাস করতে আরম্ভ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 338

৳ 45025% ছাড়