সুখবর বাংলাদেশ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে এই খাতের প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে। কেউ ফ্রিল্যান্সিং, আবার কেউ-বা অন্য নতুন নতুন উদ্যোগের মাধ্যমে নিজেদের জীবন সাজাচ্ছেন। সাজাচ্ছেন অন্যদের জীবনও। একসময় দিনমজুরি বা কুলিগিরির মতো কাজ করতেন যাঁরা, হতাশায় এমনকি আত্মহত্যাও করতে চেয়েছিলেন, এমন কেউ কেউও আছেন এই দলে। কঠিন অধ্যবসায় ও প্রবল জেদ জীবনযুদ্ধে
বিজয়ী করেছে তাঁদের।আজ তাঁদের কেউ সফল ফ্রিল্যান্সার, কেউ সফল উদ্যোক্তা। কর্মীদের কোটি টাকা বেতন দেন অনেকে। কেউ কেউ নিজেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও জড়িয়েছেন। এই বইটি সারা দেশের এমন অনেক উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারের বিজয়গাথার সংকলন। কাহিনিগুলো ছাপা হয়েছিল প্রথম আলোর মুদ্রিত ও অনলাইন সংস্করণে।
বইটি ভবিষ্যতে অনেক তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তাঁদের সামনে খুলে যাবে সম্ভাবনার নতুন দিগন্ত। সাধারণ পাঠকও বইটি পড়ে মানুষের অদম্য শক্তি ও অপার সম্ভাবনার কথা জানবেন।
বইয়ের তথ্য
| নাম | সুখবর বাংলাদেশ |
|---|---|
| ইংরেজি নাম | Shukhobor bangladesh |
| লেখক | রাহিতুল ইসলাম |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং |
| আইএসবিএন | 9789845370271 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!