Sabera's Compulsory English
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সর্ব প্রথম মহান স্রষ্টার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (অধিভুক্ত সাত কলেজ) এর অনার্স ২য় বর্ষ ও ডিগ্রি পাস কোর্সের Compulsory English (Non-Credit) কোর্সের জন্য হুবহু সিলেবাস অনুসারে বইটি শেষ করার সামর্থ দিয়েছেন।
কাজটি সময় সাপেক্ষ হলেও পুরো বইয়ের কাজটি আমাকে বেশ আনন্দের মধ্যে রেখেছিলো।
আর এ জন্য আমার স্নেহভাজন ছাত্র-ছাত্রীরা দারুনভাবে আমাকে উৎসাহ ও সহযোগিতা করায় ওদের জন্য থাকবে দোয়া ও ভালোবাসা।
Non Credit ইংরেজীর উপর বাজারে সাজানো গোছানো, সহজ সরল, অপ্রয়োজনীয় আলোচনা বর্জিত সুশৃঙ্খল একটি বইয়ের অভাব বহুদিন দিন ধরে। যা আমি সরাসরি পড়াতে গিয়ে অনুধাবন করেছি। আমি চেষ্টা করেছি বইটিকে ঠিক ঐরূপে সাজাতে যেরূপে আমি পড়িয়ে থাকি। বইটি ছাত্র-ছাত্রীদের বুঝার সুবিধার্থে অত্যন্ত সহজ সরল, মার্জিত ভাষা ব্যবহার করা হয়েছে। যেন খুব সহজে ছাত্র-ছাত্রীরা বই হতে কাঙ্খিত বিষয়ে জ্ঞান লাভ করে ভালো ফলাফল নিশ্চিত করতে পারে।
ব্যাকরণ অংশ সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দেওয়া হয়েছে। যে কোন মেধার শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে ও শিখতে পারবে। লিখিত অংশের প্রতিটি টপিক সহজ ভাষায় বঙ্গানুবাদসহ উপস্থাপন করা হয়েছে এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের পরীক্ষাগুলোর প্রশ্নোত্তর অত্যন্ত সহজভাবে বইটিতে সন্নিবেশ করা হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | Sabera's Compulsory English |
|---|---|
| ইংরেজি নাম | Sabera's Compulsory English |
| লেখক | শায়লীন সাবেরা হাই |
| প্রকাশনী | অর্থনীতি প্রকাশনী |
| বিষয় | অনার্স |
| ভাষা | english |
| বাঁধাই | paperback |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| ভাষা | english |
| বান্ডিং | paperback |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!