আত্মজীবনী

অগ্রন্থিত আবুল হাসান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳340

৳ 40015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মাত্র আটাশ বছরের ক্ষীণ আয়ুষ্কালের তুলনায় আবুল হাসান এক জীবনে কবিতা লিখেছেন বিস্তর, এমনকি লিখে গেছেন কতক চমৎকার গদ্য এবং গল্পও। একাধিক খণ্ডে তাঁর রচনাবলি প্রকাশ পেলেও এখনও মলাটবন্দি হয়নি তাঁর বহু অসামান্য রচনা। অগ্রন্থিত আবুল হাসান বইতে একত্রিত হলো তাঁর একগুচ্ছ অগ্রন্থিত দুর্লভ লেখাজোখা— ৮৪টি কবিতা, ৮টি গদ্য, ৪টি গল্প ও আরও ২টি প্রকীর্ণ রচনা।

১৯৬৫ সালে, আঠারো বছর বয়সে পা দেবার পরপরই মুদ্রিত মাধ্যমে আবুল হাসানের কবিতা প্রকাশ পেতে শুরু করে। ১৯৭৫ সালের নভেম্বরে মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিতভাবে তাঁর কবিতা প্রকাশ পেয়েছে সর্বপ্রকারের মুদ্রিত মাধ্যমে। দৈনিক পত্রিকার সাপ্তাহিক সাহিত্য আয়োজন কি বিশেষ সংখ্যা থেকে শুরু করে সাপ্তাহিক-পাক্ষিক-মাসিক পত্রিকা, একুশের সংকলন, বিভিন্ন ছোটকাগজ আর স্মরণিকা—বহুরকমের দুষ্প্রাপ্য সূত্র ঘেঁটে এই অগ্রন্থিত উজ্জ্বল কবিতাগুলো এ সংকলনে জড়ো করা হয়েছে।

অগ্রন্থিত ৮টি গদ্যের বিষয়-আশয় বিচিত্র—আগ্রহজাগানিয়া বৈদেশিক ইস্যুকে ঘিরে রচিত সংবেদী উপসম্পাদকীয়, শাসকশ্রেণির সমালোচনামুখর রাজনৈতিক কলাম, ঢাকার লেখকদের আড্ডা সংক্রান্ত ব্যক্তিগত সরস কড়চা, কবি অডেনের মৃত্যুর পর লেখা বিশ্লেষণধর্মী প্রবন্ধ কিংবা আততায়ীর বুলেটে নিহত কবিবন্ধু হুমায়ুন কবিরের মৃত্যুত্তর শোকাতুর স্মৃতিলিখন। তিনি গল্প লিখেছেন ষাট দশকের শেষ থেকে ১৯৭৪ অবধি; ১৯৭০ সালে প্রকাশিত ২টি, ১৯৭১-এর ১টি ও ১৯৭৪-এর ১টি—সব মিলিয়ে ৪টি অগ্রন্থিত গল্প রইল এখানে। সবশেষে বিবিধ অংশে আছে আবুল হাসানের গদ্যচর্চার আদিতম নমুনা ও জার্মান কবিবন্ধু রাইনহার্ট হেভিকের সঙ্গে মিলে লেখা ১টি যৌথকবিতার বঙ্গানুবাদ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অগ্রন্থিত আবুল হাসান
ইংরেজি নাম Agranthita abul hasan
লেখক আবুল হাসান, মুহিত হাসান
প্রকাশনী কবি প্রকাশনী
বিষয় আত্মজীবনী
আইএসবিএন 9789849933243
পৃষ্ঠা সংখ্যা ১৬৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা168
ভাষাbangla
বান্ডিংhard cover
ISBN9789849933243
আবুল হাসান

লেখক সম্পর্কে

আবুল হাসান

আবুল হাসান ১৯৪৭ সালের ২৭ আগস্ট গােপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস পিরােজপুর জেলার নাজিরপুরের ঝনঝনিয়া গ্রামে। তিনি ঢাকার আরমানিটোলা সরকারি বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এসএসসি এবং ১৯৬৫ সালে। বরিশালের ব্রজমােহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স নিয়ে ভর্তি হলেও মধ্যপথে প্রাতিষ্ঠানিক পড়াশােনার ইতি ঘটান। ১৯৬৯ সালে দৈ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 340

৳ 40015% ছাড়