রচনাসমগ্র/উপন্যাসসমগ্র

সুরাইয়া খানম সমগ্র

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳425

৳ 50015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাংলাদেশের সাহিত্য-পরিমণ্ডলে ব্যক্তি সুরাইয়া খানমকে নিয়ে যত কথা ও কলহাস্যের ফোয়ারা ছুটেছে, সে তুলনায় তাঁর কবিতা কিংবা অন্যান্য সাহিত্যকীর্তি বিষয়ে আলোচনা দুর্ভাগ্যজনকভাবে কম। তাই উত্তরপ্রজন্মের কাছে তাঁর তাবৎ লেখালেখির একটি অখণ্ড আকর উপস্থাপনের লক্ষ্যে নির্মিত হলো বর্তমান সংকলনসুরাইয়া খানম সমগ্র।

সুরাইয়া খানমের কবিসত্তার পাশাপাশি তাঁর অনুবাদক ও গদ্যকার পরিচয় এ সংকলনে উঠে এসেছে প্রথমবারের মতো। জীবদ্দশায় প্রকাশিত তাঁর একমাত্র কাব্যগ্রন্থ নাচের শব্দ-এর ৫১টি কবিতা ও ৬৫টি অগ্রন্থিত কবিতা মিলিয়ে এই সংকলনে একত্রিত হয়েছে মোটমাট ১১৬টি কবিতা। আছে ওয়ালেস স্টিভেন্স, ডি এইচ লরেন্স, পাবলো নেরুদা, ডব্লিউ এইচ অডেন ও লিওপোল্ড সেদার সেঙ্ঘরের কবিতার সুরাইয়াকৃত বঙ্গানুবাদ। বাংলা কবিতার সাবলীল ইংরেজি অনুবাদও করতেন তিনি, সেই প্রয়োজনীয় চর্চার নিদর্শন এখানে মিলবে। গদ্য অংশে রয়েছে তিনটি ছোটবড় প্রবন্ধ-নিবন্ধ ও একটি চিঠি।

সবশেষে আছে চারটি চমৎকার সাক্ষাৎকার; সুরাইয়ার সাহসী মন, উচ্ছল চিত্ত ও অগাধ অথচ অস্থির পাণ্ডিত্যের পরিচয় এসব আলাপচারিতার মধ্যে স্পষ্ট ধরা পড়ে। এক কবিতায় সুরাইয়া খানম তাঁর স্বভাবসিদ্ধ তীক্ষè ভঙ্গিতে জানিয়ে দিয়েছিলেন, ‘আমি আজও সম্পূর্ণ সুরাইয়া হয়ে উঠিনি, জনাব।/আজও আমি ক্রমাগত ক্রমান্বয়ে হয় এর মাপ/নয় ওর ছাপ। সমস্ত শরীর, কিংবা শরীরের খোলসের/আড়ালে শরীর ভরে ফুটে ওঠা /পাপে তাপে আকীর্ণ অক্ষরভরা অচিন সংলাপ। সেই ‘সম্পূর্ণ সুরাইয়া’-কেই আমরা এই সংকলনের মধ্যে দিয়ে পেতে চেয়েছি। প্রিয় পাঠক—বাংলা কবিতার এই দুঃখিনী, নিঃসঙ্গ রাজকন্যাকে এবার আপনারা আপন করে নিন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সুরাইয়া খানম সমগ্র
ইংরেজি নাম Suraiya khanum somogro
লেখক সুরাইয়া খানম
প্রকাশনী কবি প্রকাশনী
বিষয় রচনাসমগ্র/উপন্যাসসমগ্র
আইএসবিএন 9789849933250
পৃষ্ঠা সংখ্যা ২০৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
সুরাইয়া খানম

লেখক সম্পর্কে

সুরাইয়া খানম

সুরাইয়া খানমের জন্ম ১৯৪৪ সালের ১৩ মে, যশোরে। পিতার কর্মসূত্রে ছেলেবেলা কেটেছে বরিশাল শহরে, প্রাথমিক পড়াশোনা ওখানেই। মাধ্যমিক পরীক্ষায় তদানীন্তন ঢাকা বোর্ডে ছেলে-মেয়ের যুগ্ম তালিকায় নবম হন। বাবার বদলিজনিত কারণে পড়াশোনার বাকি পর্যায় সম্পন্ন হয় তখনকার পশ্চিম পাকিস্তানের করাচি শহরে। সেখানেও সাফল্যের ধারা অব্যাহত ছিল। আইএতে করাচি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ও অনার্সে প্রথম হন এবং এমএতে ফার্স্ট ক্লাস পান। ১৯...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 425

৳ 50015% ছাড়