মতন(মূল কিতাব)

মুখতাসারুল কুদুরী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳371

৳ 70047% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 329

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

مقدمة ~ ভূমিকা

শরীয়ত ও তার লক্ষ্য মানুষের দুনিয়া ও আখেরাতের সুখ-শান্তি ও মুক্তির নিশ্চয়তা নিয়ে আল্লাহ জাল্লা শানুহুর পক্ষ থেকে যে দীন বা জীবন-বিধান আখেরী নবী হযরত মুহাম্মাদ -এর প্রতি নাযিল হয়েছে, তাকে শরীয়ত বলে। সুতরাং পরকালের নাজাত ও মুক্তির জন্য এবং পরম সুখ-শান্তিময় জীবন লাভের জন্য পূর্বশর্ত ও প্রত্যেকের জন্য জরুরী হলো শরীয়ত তথা আল্লাহর হুকুম ও নবী করীম-এর তরীকা জেনে সে অনুযায়ী জীবন যাপন করা। এই শরীয়তের বিধানাবলিকে আহকামে শারঈয়‍্যাহ বলে। শরীয়তের এ বিধানগুলো প্রধানত দুইভাগে বিভক্ত- ১. আহকামে আসলিয়্যাহ বা মৌলিক বিধানাবলি, ২. আহকামে ফারঈয়্যাহ তথা শাখাগত বিধি-বিধান।

শরীয়তের যেসব বিষয় মানুষের আকীদা-বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ যেগুলো বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ পায় না; বরং আন্তরিক বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ, সেগুলোকে আহকামে আসলিয়‍্যাহ তথা মৌলিক বিধি-বিধান বলে। যেমন- এক আল্লাহ তা’আলা ও তাঁর ফেরেশতাগণের অস্তিত্ব, রিসালাত, কবরের আজাব, হাশর, মীযান, পুলসিরাত, জান্নাত- জাহান্নাম ইত্যাদির সত্যতা সম্পর্কে বিশ্বাস স্থাপন করে এগুলো মেনে নেওয়া মুমিন হওয়ার অন্যতম প্রাথমিক শর্ত ও অত্যাবশ্যকীয় কর্তব্য। এটাকে পরিভাষায় আকায়েদ বলে। আর যে সমস্ত বিষয়ের সম্পর্ক দৈনন্দিন জীবনের কাজ-কর্মের সাথে, সেগুলোকে আহকামে ফারঈয়্যা বা শাখাগত বিধি-বিধান বলে। যেমন নামায, রোযা, হজ, যাকাত, ব্যবসা-বাণিজ্য, বিবাহ-শাদী, প্রশাসন, বিচার-আচার ও মামলা-মুকদ্দমা প্রভৃতি।

প্রথম প্রকারের বিধানগুলো দ্বিতীয় প্রকারের বিধানাবলির মূলভিত্তি। কোনো ব্যক্তি প্রথম প্রকারভুক্ত বিষয়গুলোর প্রতি আস্থা-বিশ্বাস স্থাপনের পরই দ্বিতীয় প্রকার বিধানগুলো পালনে আদিষ্ট হয়; তার পূর্বে নয়। এদিক বিবেচনায় আকীদা-বিশ্বাস সংক্রান্ত বিধানগুলোকে ‘আসলিয়্যাহ’ বা ‘মৌলিক’ আর দ্বিতীয় প্রকার বিধানগুলোকে ‘ফারঈয়্যাহ’ বা ‘শাখাগত’ নামে অভিহিত করা হয়।

দ্বিতীয় প্রকারের বিধানগুলো আবার দুইভাগে বিভক্ত: ক. চরিত্র সংশোধনকারী বিধান, যা আদাব ও আখলাক নামে অভিহিত হয়ে থাকে। যেমন সালাম-কালাম, শয়ন-জাগরণ, আচরণ-উচ্চারণ প্রভৃতির নিয়ম-নীতি। এগুলো মূলত আকীদা-বিশ্বাস সংক্রান্ত আহকামেরই পরিপূরক। আকীদা-বিশ্বাস আর এ প্রকারের বিধানকে অবলম্বন করেই ইসলামী জীবনের সূচনা হয়।

খ. ব্যবহারিক জীবনের সাথে সম্পর্কিত বিধি-বিধান, যা ফিকহ (৬) নামে পরিচিত। সাধারণত শরীয়তের বিধান বলতে ফিকহের বিধানকেই বোঝানো হয়ে থাকে। ফিকহের সংজ্ঞা, আলোচ্য বিষয় ও উদ্দেশ্য -এর আভিধানিক অর্থ -এর আভিধানিক অর্থ হচ্ছে-

۵. الوَ الْعِلْمُ بِالشَّيْءِ وَالْقَهُمُ لَهُ কোনো কিছু জানা ও বোঝা, অবগত হওয়া ও উপলব্ধি করা(১( (2) قَالُوا يَا شُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيرًا مِّمَّا تَقُوْلُ – Car PC অন্য আয়াতে আল্লাহ তা’আলা ইরশাদ করেন- ٥) وَإِنْ مِّنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ( ২. الشَّقُّ وَالْفَتْحُ তথা فلله শব্দের আসল অর্থ- উন্মুক্ত করা, স্পষ্ট করা, খোলা (৪(

১ . লিসানুল আরব

সূরা হুদ: আয়াত-৯১ ২

৩.সূরা ইসরা: আয়াত-৪৪

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মুখতাসারুল কুদুরী
ইংরেজি নাম Mukhtasarul kuduri
লেখক আবুল হুসাইন আহমদ ইবনে মুহাম্মদ আল-কুদূরী (র.)
প্রকাশনী ফুলদানী প্রকাশনী
বিষয় মতন(মূল কিতাব)
পৃষ্ঠা সংখ্যা ৩০০
ভাষা arabic
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা300
ভাষাarabic
বান্ডিংhard cover
আব

লেখক সম্পর্কে

আবুল হুসাইন আহমদ ইবনে মুহাম্মদ আল-কুদূরী (র.)

মতন(মূল কিতাব) বিষয়ক লেখক · প্রকাশক: ফুলদানী প্রকাশনী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 371

৳ 70047% ছাড়