বাংলা কবিতা

বরফের জমাট উষ্ণতা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বরফের জমাট উষ্ণতা কাব্যগ্রন্থে ৫৬টি কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলো সাম্প্রতিক সময়ে লেখা। সময় ও পরিবেশের সংঘাতে মনে সে ভাব সঞ্চারিত হয়, তাকেই ধারণ করা হয়েছে পঙ্ক্তিমালায়। সামাজিক, রাজনৈতিক ও দার্শনিক প্রশ্নাবলি কবির মনকে উদ্দীপ্ত করে যা সূক্ষ¥াতিসূক্ষ¥ ব্যঞ্জনায় হাজির হয় কবিতায়। কবিতা গদ্য নয়, যুক্তিশাসিত নয়।

ফলে এখানে অস্পষ্টতা ও বাকবক্রতা বিশেষভাবে স্থান করে নেয়। চিন্তাগুলো যেন ধরা দিয়েও দেয় না। কেমন এক আলো-অন্ধকারে শব্দগুলো ঘুরপাক খায়। এই ঘূর্ণি শিল্পের ঘূর্ণি, নন্দনের ঘুর্ণি। এই ঘূর্ণি আছে বলেই সংবেদনশীল মানুষের কাছে কবিতা আবেদন তৈরি করে। ভাষার আপাত অর্থের অন্তরালে ভিন্ন অর্থের ইঙ্গিত বহন করে। কবিতা গভীরতাসন্ধানী এবং পাঠক কেবল আত্মঅনুধ্যানে কবিতার মর্মার্থ খুঁজে পেতে পারে। সে প্রকাশের প্রহেলিকা ভেদ করে এক অতীন্দ্রিয় জগতে প্রবেশ করে। অবভাস থেকে অধিবাস্তবে আরোহন করে।

কবিতার উৎপত্তি ক্ষণকালে হলেও তা চিরকালীনতায় উড্ডীন হতে চায়। কবির কাব্যদৃষ্টি ও সৃষ্টিকৌশলই বলে দেয় তার কবিতা কতটা উপরে উঠতে পেরেছে, কতটা ধরতে পেরেছে অধরাকে। এখানে মলাটবন্দি কবিতাগুলোর শিল্পবিচারের ভার পাঠকের। কবি কবিতা লিখেছেন তার নিজস্ব প্রজ্ঞা ও অনুভবে। সেগুলো যদি পাঠকের মনে রেখাপাত করে তবেই তার সার্থকতা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বরফের জমাট উষ্ণতা
ইংরেজি নাম Boropher jomat ushnota
লেখক ড. বিনয় বর্মন
প্রকাশনী ইত্যাদি গ্রন্থ প্রকাশ
বিষয় বাংলা কবিতা
আইএসবিএন 9789849050759
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা80
ভাষাbangla
ISBN9789849050759
বান্ডিংhard cover
ড.

লেখক সম্পর্কে

ড. বিনয় বর্মন

বাংলা কবিতা বিষয়ক লেখক · প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 20025% ছাড়