সেতারে স্বাধীনতার সুর : বীর গেরিলাযোদ্ধা শহিদ হাফিজ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
শহিদ সৈয়দ হাফিজুর রহমান বিস্মৃতপ্রায় একজন বীর। ইতিহাসের ছায়ায় চাপা পড়ে গিয়েছিল তাঁর নাম, তাঁর বীরত্বের গল্প ও আত্মবলিদানের কাহিনি। পারিবারিক রেকর্ড, প্রত্যক্ষদর্শীর বিবরণ, দলিলপত্র, ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ ও বিভিন্ন সূত্র অনুসন্ধান করে তানিয়া ঊর্মি সেই বীর ও তাঁর বীরত্বের কথা তুলে ধরেছেন এ বইয়ে।
সৈয়দ হাফিজুর রহমান ছিলেন একজন বিনম্র সংগীতজ্ঞ। লেখক দেখিয়েছেন কীভাবে একজন যন্ত্রসংগীত শিল্পী গেরিলাযোদ্ধা হয়ে উঠেছিলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মাতৃভূমিকে স্বাধীন করার জন্য। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি যুদ্ধ করেন শহিদ রুমি, বদি, জুয়েল ও আলতাফ মাহমুদদের সঙ্গে এবং তাঁদের সঙ্গেই শহিদ হন।
শহিদ হাফিজের প্রতিরোধ, ত্যাগ এবং অটল দেশপ্রেমের অনবদ্য ঘটনা বর্ণনা করা হয়েছে এ বইয়ে, যা পাঠককে নিয়ে যাবে ১৯৭১-এর সেই রক্তঝরা দিনগুলিতে। বইটিতে গেরিলাযোদ্ধা হাফিজের জীবন ও সংগ্রামের পাশাপাশি মুক্তিযুদ্ধের জানা অজানা কিছু ঘটনাও বিবৃত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানতে যাঁরা আগ্রহী, তাঁদের জন্য একটি মূল্যবান বই।
বইয়ের তথ্য
| নাম | সেতারে স্বাধীনতার সুর : বীর গেরিলাযোদ্ধা শহিদ হাফিজ |
|---|---|
| ইংরেজি নাম | Setare swadhinotar sur bir gerilajoddha shohid hafiz |
| লেখক | তানিয়া ঊর্মি |
| প্রকাশনী | বাতিঘর |
| বিষয় | মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ ও গবেষণা |
| আইএসবিএন | 9789843916204 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৪০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!