উপন্যাস

মেঘডুবি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳450

৳ 60025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 150

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

রাজা পাথরের ঠিক পাশেই নিখোঁজ হওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাবলু শিকদারের লাশটা ভেসে ওঠে। ক্রাইত পালিয়ে যাবে ভাবে। পাহাড় থেকে অন্ধকার নেমে আসছে নিচে পিশাচের মতো। অন্ধকারের শরীর পেঁচিয়ে ধরেছে শীত। কাঁপুনি ধরে। ক্রাইত ঠকঠক করে কাঁপে। শীতে, না ভয়ে, বোঝা যায় না! সাঙ্গু নদীর বুকের ভেতর থাকা সবচেয়ে বড়ো পাথর হিসেবে পরিচিত রাজা পাথরটার পাশে থ মেরে বসে থাকে ক্রাইত। নৌকাটা একটু-আধটু করে দোলে ঢেউয়ের সামান্য ওপর। কিছু করার নেই। এখানে সময় স্থির।

অল্প বয়সের ছেলে ক্রাইতের খুব ইচ্ছে হয় বাবাকে ডাকতে ও বাবা, ভয় করে। নিয়া যান। আর আসব না ইদিকটায়।' বলতে ইচ্ছে করে। গলা থেকে বের হয় না কিছুই। গলা শুকায়। লাশের গন্ধ ছড়ায়। বাবলু শিকদার কেমন তাকিয়ে আছে! চোখ দুটো বড্ড প্রাণবন্ত। কথা বলতে চায়। তোমার নাম কী, ছেলে? কথাও বলে কি বাবলু শিকদার! ক্যক কা ক্রাইত। সুন্দর নাম। আমারে কবর দিতে পারবা মাটিতে? এই পানিতে ভাসাভাসি কঠিন খুব। শীত।

জাঁকানো শীত। আমার শীতে সমস্যা। ঠান্ডা, কাশি, সর্দি। খকখক।' কাশেও বাবলু শিকদার। গলা দিয়ে কালো, জমাট রক্তের মতো বের হয়ে আসে! আমি যাব মাচাংয়ে। বাড়িত মেহমান। যাইতে দ্যান। কণ্ঠে আকুতি ক্রাইতের। একটা মরা, নির্জীব দেহের কাছে হার মেনে বসে আছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মেঘডুবি
ইংরেজি নাম meghdubi
লেখক কিঙ্কর আহ্‌সান
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় উপন্যাস
আইএসবিএন 9789849617587
পৃষ্ঠা সংখ্যা ২৪০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা240
ভাষাbangla
ISBN9789849617587
বান্ডিংhard cover
কিঙ্কর আহ্‌সান

লেখক সম্পর্কে

কিঙ্কর আহ্‌সান

কিঙ্কর আহ্‌সান এর জন্ম ১৯৮৯ সালের ৬ জুলাই কুষ্টিয়া জেলায়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে সক্রিয় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক সংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, কন্ঠশীলন, মুক্তআসর, বিল্ড বেটার বাংলাদেশসহ আরও অনেকগুলো সংগঠনের সাথে। লেখালেখির শু...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 450

৳ 60025% ছাড়