ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
রুদ্ধদ্বার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
একজন ভার্সিটি পাশ করা বেকারের প্রথম কাজ কী? পরিবারের সামনে কুঁকড়ে থাকা, আর রাতদিন এক করে বিসিএস-সহ সব সরকারি চাকরির জন্য মুখ বুজে লেগে থাকা। আমাদের ঈশান রায়ও তাই করছিল, কিন্তু বাঁধ সাধলো একটা ঝড়। যে ঝড় বৈশাখের না, সময়ের।
গুলশানের এক অভিজাত বাড়ির বুড়োকে জীবনের শেষ দিনগুলোতে কী তাড়া করছে? কেন কোনো কারণ ছাড়াই তিনি করে বসলেন আত্মহত্যা? অভিজাতদের জন্য আলাদা ব্যবস্থা হিসাবে সেই সাধারণ তদন্তও নেমে এলো সিআইডির কাঁধে।
পরীক্ষা এলো ঈশানের সামনে। স্বপ্নের পথে এগোনোর পরীক্ষা। সেই আত্মহত্যার তদন্তে ঘটনাচক্রে জড়িয়ে পড়লো সে। সে কি পারবে বাঘা বাঘা প্রশিক্ষিত সিআইডি অফিসারদের সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে? নাকি আবার ফিরে যেতে হবে বিসিএস আর চাকুরির অসম দৌড়ে?
সিআইডির কিংবদন্তি ইফতেখার আমিনের শ্যেনদৃষ্টি আছে তার ওপর। পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু, একসময় দেখা গেল পরীক্ষা পাসই আর মুখ্য নয়, বরং পরীক্ষা ক্ষেত্র হয়ে উঠেছে বাস্তব। বেরিয়ে আসতে শুরু করেছে এক অভিজাত পরিবারের সব অন্ধকার রূপ।
বন্ধ দরজার সামনে এসে দাঁড়াল ঈশান। বুক ভরে শ্বাস নিলো। এই রুদ্ধদ্বার তাকে খুলতেই হবে।
বইয়ের তথ্য
| নাম | রুদ্ধদ্বার |
|---|---|
| ইংরেজি নাম | Ruddhodar |
| লেখক | দিবাকর দাস |
| প্রকাশনী | প্রিমিয়াম পাবলিকেশন্স |
| বিষয় | রহস্য ও গোয়েন্দা |
| পৃষ্ঠা সংখ্যা | ১৭৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 176 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
