ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন
নবীজির প্রিয় ১০০
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
পৃথিবীর জন্য রহমত হয়েই আগমন করেছেন প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে ভালোবাসলেই আল্লাহর প্রিয় হওয়া যায়। তাই তো পৃথিবীর সবকিছু থেকে অধিক ভালোবাসতে হবে আমাদের প্রিয় নবীকে। আমরা নবীজিকে দেখিনি, দেখিনি আমাদের প্রতি নবীজির ভালোবাসা ও দরদ।
তবে নবীজিকে না দেখেও তাকে অনুভব করার সুযোগ করে দিয়েছে হাদিসে নববি। আমরা হাদিস থেকে জানতে পেরেছি নবীজির প্রতিটি কথা, নবীজির ব্যথা, নবীজির ভালো লাগা ও ভালোবাসার সবকিছু।‘নবীজির প্রিয় ১০০’ বইটি শুধু তথ্য নয়, নবীজির ভালোবাসা-ভালো লাগার সবকিছু থাকছে এক মলাটে। যেখান থেকে জানতে পারব, তিনি কী খেতে ভালোবাসতেন। কাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। পছন্দের বাহন কী ছিল। কেমন পোশাক পরতেন।
কোন পাত্রে পানি পান করতে পছন্দ করতেন। ইন্তেকালের পরও কোন স্ত্রীর কথা স্মরণ করে কাঁদতেন। নবীজির সবচেয়ে প্রিয় সাহাবি কে, কোন চাচাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, কোন নাতিকে কষ্ট দিলে তিনি কষ্ট পাবেন বলে ঘোষণা দিয়েছেন—এসবই বইতে তুলে ধরা হয়েছে।নবীজির ওফাতের হাজার বছর পরও সিরাতুন্নবী সা.-এর বৈচিত্র্যময় গ্রন্থ পাঠকের সামনে এসেছে। এটাও নবীজির মোজেজা। কত সহস্র বই লেখা হয়েছে তাঁকে নিয়ে, তাঁরমহব্বতে রচিত হয়েছে সহস্র-অজুতকাব্য। তারপরও নবীজিকে জানার, নবীজিকে পাঠ করার তৃষ্ণা কখনোই কমেনি, কেয়ামত পর্যন্ত কমবেও না। ‘নবীজির প্রিয় ১০০’ বই পাঠে নবীজির প্রিয় জিনিসগুলো সম্পর্কে জেনে নবীপ্রেমে ভরে উঠবে হৃদয়। নবীজি।
বইয়ের তথ্য
| নাম | নবীজির প্রিয় ১০০ |
|---|---|
| ইংরেজি নাম | Nobijir priyo-100 |
| লেখক | মুুফতি আবদুল্লাহ তাামিম |
| প্রকাশনী | তাজদিদ পাবলিকেশন |
| বিষয় | সীরাতে রাসূল (সা.) |
| পৃষ্ঠা সংখ্যা | ২২৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 224 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
