রোমান্টিক উপন্যাস

প্রেয়সীর হৃদয় ব্যাকুল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳448

৳ 56020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 112

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

অরুর বয়স তখন কত হবে? বড়োজোর চৌদ্দ। উদাসীনতায় ভর্তি মস্তিষ্ক। শ্যাওলা পড়া ছাদের প্রান্তরে নূপুর পরিহিত পদচারণ ফেলে বিচরণ চালাত। ঘুরেফিরে বেড়াত ঘরদুয়ার, বাগান, মাঠ-ঘাট। হরিণী, মায়াবী নয়নে পিটপিট করে অগোচরে চাইত। পাতলা ওষ্ঠদ্বয়ের ফাঁকে সাদা দাঁতগুলো চিকচিক করত হাসির তালে। দুলত প্রফুল্লবদন। কোমর সমান কালো কেশে দু-বিনুনি গেঁথে থাকত।

পুতুলের মতো দেখতে মেয়েটা কী আর বুঝত তখন? কিচ্ছুটি নয়। চঞ্চল, নির্বোধ নাবালিকা অজান্তে হৃদয় দিয়ে বসল। যাকে দিল সে-মানব তার থেকে গুনে গুনে দশটি বছরের বড়ো। সম্পূর্ণ একটি জেনারেশনের গ্যাপ তাদের মধ্যে রয়ে গেল। বোঝ যখন হলো তখন তার কিশোরী হৃদয়ে মানবটি পাকাপোক্ত বসবাস শুরু করেছে। তাকে হৃদয় থেকে তাড়ানোর কোনো পথ জানা নেই। তাই যত্নসহকারে আগলে রাখতে শুরু করল একান্তচারী প্রণয়কুমারকে। কখনো কি বুঝবে প্রণয়কুমার অরুর কিশোরী মনের আকুলতা? আঁচ করতে কি পারবে, কীভাবে সে তার হৃদয় স্বার্থপরের মতো কেড়ে নিয়েছে? জানতে কি কখনো পাবে এই প্রেয়সীর হৃদয় তার জন্য অত্যধিক ব্যাকুল?

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রেয়সীর হৃদয় ব্যাকুল
ইংরেজি নাম Preyosir hridoy baykul
লেখক নাবিলা ইষ্ক
প্রকাশনী নবকথন
বিষয় রোমান্টিক উপন্যাস
আইএসবিএন 9789849825913
পৃষ্ঠা সংখ্যা ২৫৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
নাবিলা ইষ্ক

লেখক সম্পর্কে

নাবিলা ইষ্ক

“নাবিলা ইষ্ক” নামটা কাল্পনিক, তবে অনুভূতিগুলো বাস্তবিক ও জীবন্ত! শুধু গল্পের জন্যই এই নামের ব্যবহার ও উৎপত্তি। যদিও শৌখিনতা নিয়েই গল্প লেখা শুরু করেন তিনি, তবে এখন গল্প এবং নাম দুটোর মায়ায় জড়িয়ে পড়েছেন। সেই মায়া থেকেই সাহস যুগিয়ে স্বপ্ন দেখেন নিজের একটা বই হবে, অতঃপর “প্রেমান্দোলন” এর সৃষ্টি। সাহসী এই লেখিকা, সেপ্টেম্বরের একুশ তারিখে নিজে কেঁদে সবাইকে হাসিয়ে ভুবনে আসেন বাবা-মায়ের প্রথম সন্তান হিস...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 448

৳ 56020% ছাড়