অনুবাদ গল্প

সোজা হয়ে দাঁড়ানোর বিপ্লব

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳125

৳ 15017% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 25

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

নগুগির 'দ্য আপরাইট রিভলিউশন' গল্পটি অনূদিত হয়েছে শতাধিক ভাষায়। বলা হয়ে থাকে, আফ্রিকার আর কোনো লেখাই এত বেশি ভাষায় অনূদিত হয়নি। গল্পটি প্রথমে ২০১৫ লেখা হয়েছিল গিকুয়ু ভাষায়, পরে লেখক নিজেই তা ইংরেজিতে অনুবাদ করেন। নগুগির এই গল্পে রূপকথা, উপকথা ও আফ্রিকার লোকগীতি মিলেমিশে একাকার হয়ে আছে। পরিবেশ, অন্যান্য প্রাণী এবং মানুষের মধ্যে যে নিবিড় সংযোগ তার ওপরই এই লেখায় জোর দিয়েছেন নগুগি। লেখাটি শিশুদের অন্যের প্রতি, জগৎ ও জীবনের প্রতি দায়িত্বশীল হতে শেখায়।

আফ্রিকার অন্যতম কথাসাহিত্যিক নগুগি ওয়া থিয়োঙও'র জন্ম ১৯৩৮ সালে কেনিয়ায়। সারা বিশ্বে সুপরিচিত তিনি। বসবাস করেছেন কেনিয়া, উগান্ডা, লেবানন, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। কেনিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে তছনছ হয়ে যায় নগুগির শৈশব। ব্রিটিশ সরকার তাদের জমি কেড়ে নেয়। কৃষক পরিবারের সন্তান নগুগি। ব্রিটিশদের বিরুদ্ধে মাও মাও আন্দোলনে জড়িত থাকার কারণে নগুগির দুই ভাই নিহত হন। নির্যাতনের শিকার হন তার মা। লেখালেখির কারণে নগুগিকে জেল, জুলুম ও নির্বাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রথমে ইংরেজিতে লেখালেখি শুরু করলেও পরে তিনি নিজের মাতৃভাষা গিকুযুতে লেখালেখি করতে থাকেন। এমনকি ঔপনিবেশিক নাম জেমস নগুগি বদলে নিজের নাম রাখেন নগুগি ওয়া থিয়োঙও।

গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ মিলিয়ে তাঁর লেখালেখির জগৎ। শিশুদের জন্যও লিখেছেন অসাধারণ কিছু লেখা। বিশ্বের বহু পুরস্কার ও সম্মাননা ভূষিত হয়েছেন তিনি। অধ্যাপনা করেছেন বিশ্বের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের নাম করা অনেক বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক বিভিন্ন ডিগ্রিও প্রদান করেছে। নগুগি ওয়া থিয়োঙও ২০২৫ সালে ৮৭বছর বয়সে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় মৃতুবরণ করেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সোজা হয়ে দাঁড়ানোর বিপ্লব
ইংরেজি নাম Soza hoye daranor biplob
লেখক ষড়ৈশ্বর্য মুহম্মদ, নগুগি ওয়া থিয়োঙ্গো
প্রকাশনী উজান প্রকাশন
বিষয় অনুবাদ গল্প
আইএসবিএন 978-984-29045-0-9
পৃষ্ঠা সংখ্যা ৩২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা32
ভাষাbangla
ISBN978-984-29045-0-9
বান্ডিংhard cover
নগুগি ওয়া থিয়োঙ্গো

লেখক সম্পর্কে

নগুগি ওয়া থিয়োঙ্গো

কেনিয়ার কিয়াম্বু জেলার লিমুরু শহরের কাছে কামিরিগুতে ৫ জানুয়ারি, ১৯৩৮ সালে নগুগি ওয়া থিয়ােঙ্গ’ও-র জন্ম। ঔপনিবেশিক আমলে ব্যাপটাইজ করে তাঁর নাম রাখা হয়েছিল জেমস নগুগি । তিনি উগান্ডার ম্যাকেরেরে বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইংরেজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৪ সালে তাঁর প্রথম উপন্যাস Weep Not, Child প্রকাশিত হয়। এটি লেখেন ইংল্যান্ডের লিডস্ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে। এটা কোনও পূর্ব আফ্রিকান...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 125

৳ 15017% ছাড়