বৃষ্টিমহল সমগ্র ২
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ছয়টি ছেলেমেয়ের বন্ধুত্বকে কেন্দ্র করে বৃষ্টিমহলের বিশাল প্রেক্ষাপটে উপস্থাপিত হয়েছে পারিবারিক টানাপোড়েন, সামাজিক বৈষম্য, দেশপ্রেম, মূল্যবোধের তারতম্য, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং গভীর জীবনবোধ। বন্ধুদের আলাদা জায়গা থাকে। যে জায়গাটা উচ্ছ্বাসের, আনন্দের, নির্ভরতার এবং স্বস্তির। ওরা ছয়জন এই বিশেষ স্থানের নাম দিয়েছে বৃষ্টিমহল। শুধু নাম দিয়েই ক্ষান্ত হয়নি। একটা কাচ দেয়ালের মহল বানানোর স্বপ্নও দেখে ফেলেছে।
যে মহলের চারিধার থাকবে আয়না দিয়ে ঘেরা। মহলের ওপরের কাচের আচ্ছাদনে আকাশ সর্বক্ষণ তার মুখখানি দেখতে পাবে। তারপর বর্ষাকালে যখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, মহলের গায়ে গায়ে বৃষ্টি তার ইচ্ছেমতন আলপনা আঁকবে আর মহলের বাসিন্দাদের মনে হবে ছাদটা আসলে কাচের নয়, আয়নার নয়, ছাদটা আসলে বৃষ্টির। কী ভীষণ ছেলেমানুষ ছিল ওরা। এসব ছেলেমানুষি জীবনের একটা পর্যায়ে কেটে যায়। তবে কিছু কিছু বন্ধুপাগল মানুষের ছেলেমানুষি মনোভাব কেটে গেলেও বন্ধুমানুষি মনোভাবটা বুঝি কখনওই আর কাটে না। তাই তো বাস্তবতার জাঁতাকলে প্রতিনিয়ত পিষ্ট হবার পরেও এই ধূলোবালি মাখা জীর্ণ, ধূসর পৃথিবীর ছাদে ওরা ছয়জন আজো বুকের ভেতর কাচ দেয়ালের এক বৃষ্টিমহল নিয়ে ঘুরে বেড়ায়।
কিন্তু চলার পথে যদি কখনো কোন এক প্রলয়ংকরী কালঝড় তীব্র বেগে ছুটে এসে গুঁড়িয়ে দিতে চায় বৃষ্টিমহলকে, ছিনিয়ে নিতে চায় ওদের বন্ধুত্ব, তখন কী করবে বৃষ্টিমহলের বন্ধুরা? সেই ঝড়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে কি? সমস্ত বাধা বিপত্তি পায়ে ঠেলে শক্ত করে ধরতে পারবে কি একে অন্যের হাত? জীবন যুদ্ধে শেষ অবধি কে জিতবে? পরিবার? স্বার্থ? প্রেম? বিবেক? নাকি বন্ধুত্ব?
বইয়ের তথ্য
| নাম | বৃষ্টিমহল সমগ্র ২ |
|---|---|
| ইংরেজি নাম | Bristymohol somogro-2 |
| লেখক | ওয়াসিকা নুযহাত |
| প্রকাশনী | বইবাজার প্রকাশনী |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 648 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
