ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
মুসলিম উম্মাহর ইতিহাস ও উত্থান-পতনের কারণ বিশ্লষণ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আয়না যার সামনে দাঁড়ালে দেখা যায় নিজেকে।কিন্তু যদি সেই আয়নাটা হয় বিকৃত? যদি সেখানে দেখা যায় কেবল ছায়া, অথচ চেনা যায় না নিজের আসল চেহারা? ইতিহাস একটা জাতির আয়না।এই আয়নায় তাকিয়ে সে চিনে নিজের শিকড়, নিজের পরিচয়, নিজের সম্ভাবনা। আর যখন একটা জাতিকে দুর্বল করতে হয়, তাকে তার ইতিহাস থেকেই কেটে ফেলতে হয়।
শত্রুরা ঠিক সেটাই করেছে আমাদের সঙ্গে।ভুলে যেতে বাধ্য করেছে আমাদের শিকড়, গৌরব, ঐক্য ও নেতৃত্বের ইতিহাস।আজ মুসলিম উম্মাহ বিভক্ত। তারা স্মৃতি ভুলে বসেছে, দিক হারিয়েছে।পশ্চিমা বর্ণনাগুলোই হয়ে উঠেছে তাদের ইতিহাস। তারা নিজেদের চেনার পরিবর্তে, ওদের চোখ দিয়েই নিজেকে বিচার করছে।কেমন হয় যদি ভাঙা আয়নার বদলে আপনার সামনে তুলে ধরা হয় স্বচ্ছ এক আয়না। যেখানে আপনি নিজেকে দেখবেন সত্য রূপে।
হ্যাঁ প্রিয় পাঠক, ইফতেখার সিফাত লিখিত, রুহামা পাবলিকেশন প্রকাশিত মুসলিম উম্মাহর ইতিহাস ও উত্থান-পতনের কারণ বিশ্লেষণ নামক বইটিই আপনার সেই আয়না।এই বই ইতিহাসের এক ধারাবাহিক সেলাই আদম (আ.) থেকে আজকের সময় পর্যন্ত।এখানে আছে নবীদের সংগ্রাম, খেলাফতের উত্থান ও পতন, সাম্রাজ্যের বিস্তার ও বিলুপ্তিআর আছে আজকের মুসলিম বিশ্বের জটিল বাস্তবতা।
আপনি এই বইয়ে পাবেন গৌরবের ছাপ, একই সঙ্গে আত্মসমালোচনার জায়গা।পাবেন কীভাবে আমরা উঠে এসেছিলাম, কেন আমরা ধসে পড়লাম আর কোন পথে গেলে আবার দাঁড়াতে পারি মাথা উঁচু করে।এই বইটি আপনার জন্য সেই আয়না যার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে দেখতে পাবেন, উম্মাহকে চিনতে পারবেনআর নিজের ভেতরের দায়িত্ববোধটা জাগিয়ে তুলতে পারবেন। এই বই আপনাকে চেনাবে উত্তরণের পথ ও নেতৃত্বের আসন। উম্মাহর তরে নিবেদিত সচেতন সৈনিক ও নাবিক হওয়ার পথে আপনার একান্ত সঙ্গী।ইতিহাস জানুন, নিজে জাগুন, উম্মাহকে জাগিয়ে তুলুন।
বইয়ের তথ্য
| নাম | মুসলিম উম্মাহর ইতিহাস ও উত্থান-পতনের কারণ বিশ্লষণ |
|---|---|
| ইংরেজি নাম | Muslim ummahor itihash o utthan potoner karon bishleshon |
| লেখক | |
| প্রকাশনী | রুহামা পাবলিকেশন |
| বিষয় | ইসলামী ইতিহাস ও ঐতিহ্য |
| পৃষ্ঠা সংখ্যা | ৫৮৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!