রোমান্টিক উপন্যাস

যে ঘাটে কভু তরী ভিড়েনি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳384

৳ 48020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 96

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কুমারের হাত ধরে আমি জীবনকে ভালোবাসতে শিখলাম। শিখলাম একা পথে হাঁটতে, মাথা উঁচু করে কথা বলতে। সিনেমা হল, পার্ক স্ট্রিট, ধর্মতলা, থিয়েটার...কী দেখানো বাদ রাখল কুমার! সব দেখাল, কিছুই বাদ রাখল না। ওর জীবন জুড়ে যেন কেবল আমি। কোথাও কোনো ফাঁক নেই, অভিযোগের জায়গাটুকুও রাখেনি। আমার জন্য চুলে তেল দিয়ে বিনুনি গাঁথতেও শিখল কুমার। সময়ে-অসময়ে পায়ে আলতা পরিয়ে দিত। আমার মন একটু বিষণ্ণ দেখলেই ছুটে এসে মাথায় হাত বুলিয়ে দিত, টিপে দিতো কপালে। মনে হতো আমার সমস্ত জীবনের ভার এক মুহূর্তে কুমার তুলে নিয়েছে তার হাতে।

একবার ভীষণ জ্বরে পড়েছিলাম আমি। খাওয়া-দাওয়া উঠে গিয়েছিল রুচি থেকে। কিছুই খেতে পারছিলাম না। তখন কুমার নাকে কাপড় বেঁধে আমার জন্য শুঁটকি জোগাড় করে এনে তা রান্না করল।

তাদের উচ্চবর্গের পরিবেশে এই শুঁটকি বড়োই বেমানান। কুমারের বাবা ক’বার চোখ রাঙিয়েছেন। মা বলেছিলেন, “সম্মান থাকবে না আমাদের, যদি মানুষ জানে ঘরে এসব রান্না হয়।”

বাবা আবার কড়া গলায় বলেছিলেন, “লোকে হাসবে, কুমার।”

কিন্তু সেসবের কোনো তোয়াক্কাই করেনি ও। নিজের সবচেয়ে অপছন্দের জিনিসটাকে যত্ন করে রান্না করল, আমার ভাত মেখে খাইয়ে দিলো।

জ্বরের ঘোরেও সেই যত্নে, সেই আহ্লাদে আমি কেঁদে উঠেছিলাম।

কুমার হেসে আমাকে বোকা বলল। জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, “তোমার সাথে জড়িত সবকিছুকেই আমি ভালোবাসি, ক্ষণপ্রভা। এ তো সামান্য শুঁটকি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম যে ঘাটে কভু তরী ভিড়েনি
ইংরেজি নাম Je ghate kobho tori vireni
লেখক মম সাহা (বিষাদিনী)
প্রকাশনী নবকথন
বিষয় রোমান্টিক উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ১৮৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
মম সাহা (বিষাদিনী)

লেখক সম্পর্কে

মম সাহা (বিষাদিনী)

কোনো এক আশ্বিনের ৫ তারিখে, শান্ত-নিরিবিলি ভোরে লেখক ‘মম সাহা’র পৃথিবী দর্শন হয়। দুরন্ত শৈশব কাটিয়ে পৃথিবীর রীতিনীতি দেখতে দেখতে কিশোরী বয়স পেরিয়ে বর্তমানে জীবনের সবচেয়ে সুন্দর সময় যৌবনবেলাতে অবস্থান তার। স্কুল-কলেজের দ্বার পেরিয়ে ভার্সিটির দ্বারে পৌঁছেছেন। মম সাহার লেখক পরিচিতিতে দ্বিতীয় প্রাপ্তির নাম "চিত্ত চিরে চৈত্রমাস" এবং প্রথম নাম “চন্দ্রকায়া”। লেখক জীবনের সূচনা অনলাইন মাধ্যমে, কাগজে এটিই তা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 384

৳ 48020% ছাড়