ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
গল্প শোনো সাহাবিদের
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
শিশুর হৃদয় বসন্তের কচি পাতার মতো সবুজ, নরম আর প্রাণে ভরা। সেখানে যদি সাহাবায়ে কেরামের জীবনের শিক্ষা ছুঁয়ে দেওয়া যায়, তবে সেই পাতা পরিণত হবে বিশাল ছায়াদার বৃক্ষে।সাহাবায়ে কেরামের গল্প মানে ভালোবাসা আর সত্যের উৎসব। সেখানে আছে মায়ের মতো মমতা, বন্ধুর মতো হাসি, আবার আছে আকাশ ছোঁয়া সাহসের শিক্ষা। এই গল্পগুলো শিশুদের হাতে পৌঁছালে তারা শুধু পড়বে না, স্বপ্ন দেখবে একদিন তারাও হতে পারে এমন আলোকিত মানুষ।
এই স্বপ্নময় যাত্রাকে সহজ, মিষ্টি আর হৃদয়গ্রাহী ভঙ্গিতে সাজিয়েছেন আমাদের পরিচিত লেখক, শিক্ষা-গবেষক ও শিশু সাহিত্যিক আমীনুর রহমান নড়াইলী। পাশাপাশি শিশুদের আনন্দ দানের জন্য শিক্ষণীয় বিভিন্ন চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে বইয়ের প্রায় প্রতিটি পৃষ্ঠা।তার এই লেখাগুলো শিশুর হৃদয় ছুঁয়ে যাওয়া নরম বাতাসের মতোই সুন্দর। মায়ের মুখে শোনা দোয়েল পাখির গানের মতোই সহজ, মিষ্টি আর স্নেহমাখা ছোট্ট পাঠকের হৃদয়ে যা চিরদিনের মতো গেঁথে যাবে। আর সেখানে গড়ে উঠবে সাহাবায়ে কেরামের মতো হওয়ার তীব্র ইচ্ছা। ইনশাআল্লাহ।
বইয়ের তথ্য
| নাম | গল্প শোনো সাহাবিদের |
|---|---|
| ইংরেজি নাম | Golpo shono sahabider |
| লেখক | মুফতি আমীনুর রহমান নড়াইলী |
| প্রকাশনী | বৈচিত্র্য প্রকাশ |
| বিষয় | বয়স যখন ৮-১২,খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!