ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
নববী উপদেশের ঝরনাধারা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মানুষের জীবনে সবচেয়ে বড় প্রেরণা হলো সত্যিকারের আদর্শ। আর সেই আদর্শ আমরা খুঁজে পাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ মুস্তাফা সা.-এর বাণীতে। তাঁর প্রতিটি কথা দৈনন্দিন জীবনের জন্য আলোকবর্তিকা। এই বইয়ে সেসব হাদিস বাছাই করে সাজানো হয়েছে, যেখানে তিনি সাহাবিদের হাত ধরে পথ দেখিয়েছেন; ভয়, আশা আর মমতার আলো তাদের অন্তরে ভরিয়ে দিয়েছেন।এখানে আমরা দেখতে পাই একজন মুয়াজের হাত ধরে চলতে চলতে রাসুলুল্লাহ সা. যে কথাগুলো বলেছিলেন, সেগুলো কীভাবে মানুষের চরিত্র গঠনের মূলমন্ত্র হয়ে ওঠে। এতিমের প্রতি দয়া, প্রতিবেশীর হক আদায়, সত্যের প্রতি দৃঢ় থাকা, দুনিয়ার মোহ কমিয়ে আখেরাতকে ভালোবাসা সবকিছুই আছে তাঁর নসিহতে।
এখানে আমরা পাই সাহাবিরা প্রশ্ন করলে তিনি ধৈর্য নিয়ে উত্তর দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে কীভাবে আল্লাহকে স্মরণ করতে হবে তা শিখিয়ে দিচ্ছেন।এ বইয়ের ভাষা সহজ, পড়তে মধুর আর হৃদয়ে দাগ কাটার মতো। বইটি পাঠকের মনে অনুপ্রেরণা জাগাবে। রাসুলের বাণী পড়তে পড়তে পাঠকের মনে হবে, খোদ রাসুলুল্লাহ সা. যেন তার হাত ধরে কিছু দূর এগিয়ে দিচ্ছেন।
বইয়ের তথ্য
| নাম | নববী উপদেশের ঝরনাধারা |
|---|---|
| ইংরেজি নাম | Nobobi upodesher jhornadhara |
| লেখক | মাওলানা আশেক এলাহী বুলন্দশহরী রহ., সাইফ মুহাম্মদ |
| প্রকাশনী | কারভান পাবলিকেশন |
| বিষয় | সীরাতে রাসূল (সা.) |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!