ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন

খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী

জীবন ও কর্ম : উমর ইবনে আব্দুল আযীয রহ.

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳400

৳ 80050% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 400

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

উমর ইবনে আব্দুল আযীয রহ.এর খিলাফাতকালে মুসলিম-সমাজে কীভাবে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করেছিলেন এ গ্রন্থটি মূলত তারই বাস্তব প্রতিচ্ছবি। প্রসিদ্ধ সমাজ সংস্কারক এবং মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আযীয রহ. এর সময়কালই গ্রন্থটির মূল প্রতিপাদ্য বিষয়। এতে স্থান পেয়েছে তার জীবনঘনিষ্ঠ ঘটনাবলীর সমাহার, ইলম অন্বেষণে পদক্ষেপ, ক্ষমতার মসনদে আরোহণ, রাষ্ট্রের ব্যবস্থাপনা ও প্রশাসন, শূরা নীতি ও ইনসাফের গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠা, মানুষের মাঝে সাম্য নিশ্চিতকরণ ও ব্যক্তিস্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন ইত্যাদি বিষয়াবলী।

বক্ষ্যমাণ গ্রন্থটিতে উমর ইবনে আব্দুল আযীয রহ.-এর ঈমানী দৃঢ়তা, ইলমী গভীরতা, প্রগাঢ় প্রজ্ঞাপূর্ণ চিন্তাধারা, অলংকারপূর্ণ বাচনভঙ্গি, উত্তম শিষ্টাচার ও উম্মাহর প্রতি তার অসামান্য অবদানের অনবদ্য চিত্রই ফুটে উঠেছে।

প্রখ্যাত ইসলামী মনীষীগণ তাকে ইসলামের একজন মুজাদ্দিদ ও মুসলিহ বলে গণ্য করেছেন। তার জীবনী, মাহাত্ম্য ও মর্যাদা বর্ণনা করে রচনা করেছেন বহু গ্রন্থ। তা সত্তে¡ও দীর্ঘদিন ধরে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য ইসলামী ইতিহাসের মহানায়ক উমর ইবনে আবদুল আযীয রহ. এর সুবিস্তর জীবনচরিত সম্বলিত একটি গ্রন্থের অভাব অনুভ‚ত হয়ে আসছিল। যদিও তার ব্যক্তিজীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কিত কয়েকটি গ্রন্থ বাজারে পাওয়া যায়, তবে সুনির্দিষ্টভাবে তার সংস্কারমূলক কর্মকাÐের আলোচনা সম্বলিত এটিই প্রথম গ্রন্থ।

লেখক পরিচিতি

ড. আলী মুহাম্মাদ সাল্লাবী; জন্ম ১৯৬৩ সালে, লিবিয়ার বেনগাযী শহরে। তিনি ১৯৯২/৯৩ সালে মদীনা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুল আদ-দ্বীন বিভাগ থেকে ‘ব্যাচেলরস অব আর্টস’ ডিগ্রীতে প্রথম স্থান অর্জন করেন। এরপর ১৯৯৬ সালে সুদানে অবস্থিত উম্মু দুরমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উসুল আদ-দ্বীন, তাফসীর এবং উলূমুল কুরআন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী এবং ১৯৯৯ সালে পিএইচডি ডিগ্রী অর্জনের সৌভাগ্য লাভ করেন। এছাড়াও তিনি মদীনা ও সৌদি আরবের অন্যান্য অঞ্চল এবং লিবিয়া ও ইয়েমেনের প্রথিতযশা আলেমদের সোহবতে সম্পূর্ণ কুরআন ও বিভিন্ন ইসলামী বিষয় অধ্যয়ন করেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জীবন ও কর্ম : উমর ইবনে আব্দুল আযীয রহ.
ইংরেজি নাম Jibon O Kormo Umor Ibne Abdul Ajij
লেখক মুহাম্মাদ আদম আলী, মাওলানা ইলিয়াস আশরাফ, ড. আলী মুহাম্মাদ আস-সাল্লাবী
প্রকাশনী মাকতাবাতুল ফুরকান
বিষয় খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী
আইএসবিএন 978-984-94322-7-2
পৃষ্ঠা সংখ্যা ৫৩৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
ড. আলী মুহাম্মাদ আস-সাল্লাবী

লেখক সম্পর্কে

ড. আলী মুহাম্মাদ আস-সাল্লাবী

ড. আলী মুহাম্মাদ সাল্লাবী ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাযি শহরে ‎জন্মগ্রহণ করেন। মদীনা বিশ্ববিদ্যালয়ের উসুল আদ-দ্বীন বিভাগ এবং ‎‎দাওয়া বিভাগ থেকে ব্যাচেলরস অব আর্টসে ডিগ্রি লাভ করেন। পরে ‎‎১৯৯৬ সালে উসুল আদ-দ্বীন বিভাগ থেকে তাফসীর, উলুমুল কুরআন ‎বিষয়ে মাস্টার ডিগ্রিপ্রাপ্ত হন। তিনি ১৯৯৯ সালে উম্মে দুরমান ইসলামী ‎বিশ্ববিদ্যালয়, সুদান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ‎তিনি বর্তমান বিশ্বের একজন বিখ্যাত ও প্রসি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 400

৳ 80050% ছাড়