ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন
শামায়েলে তিরমিযি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
শামায়েলে তিরমিযি গ্রন্থটির প্রশংসা, সৌন্দর্য, উপকারিতা এবং প্রভাব সম্পর্কে প্রাচীন ও আধুনিক যুগের প্রসিদ্ধ আলেমদের অসংখ্য উক্তি রয়েছে। তারা সবসময় এই গ্রন্থটির প্রতি যতœশীল এবং এ থেকে উপকৃত হতে উৎসাহিত করেছেন। ইমাম তিরমিযি রহ. তার শামাইল গ্রন্থটিকে অত্যন্ত সুশৃঙ্খল এবং নিখুঁতভাবে সাজিয়েছেন। তিনি এটিকে ৫৬টি অধ্যায়ে বিভক্ত করেছেন এবং এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ৪১৫টি হাদীস সংকলন করেছেন।
নুসখা ভেদে হাদিসের সংখ্যায় অল্প কিছু তারতম্য রয়েছে। গ্রন্থের শুরুতে তিনি নবীজির শারীরিক গঠন, যেমন—তার উচ্চতা, গায়ের রং, চুলের ধরন এবং চেহারার আকৃতি ইত্যাদি বর্ণনা করেছেন। এরপর তিনি নবীজির ব্যবহৃত জিনিসপত্র ও সামগ্রী—তার তলোয়ার, পোশাক এবং অন্যান্য সরঞ্জামাদি নিয়ে আলোচনা করেছেন। এরপর তিনি তার স্বভাব, চরিত্র, আদব এবং মানুষের সাথে তার আচরণের বিষয়ে বর্ণনা করেছেন। শেষে তিনি তার ইবাদত-বন্দেগী সম্পর্কে আলোচনা করেছেন। বক্ষ্যমাণ গ্রন্থে হাদীসের ব্যাখ্যাসমূহ এমনভাবে লেখা হয়েছে যা অতিরিক্ত দীর্ঘ নয় এবং সংক্ষিপ্তও নয়। আশা করা যায়, তালেবে ইলমসহ সবশ্রেণির পাঠকই এ থেকে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।
বইয়ের তথ্য
| নাম | শামায়েলে তিরমিযি |
|---|---|
| ইংরেজি নাম | Shamayele tirmidi |
| লেখক | ইমাম আবু ঈসা আত তিরমিযী (রহঃ), মাওলানা ইলিয়াস আশরাফ |
| প্রকাশনী | মাকতাবাতুল ফুরকান |
| বিষয় | হাদীস বিষয়ক আলোচনা |
| আইএসবিএন | 978-984-94709-7-7 |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৪০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 440 |
| ভাষা | bangla |
| ISBN | 978-984-94709-7-7 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!