সমকালীন উপন্যাস

অমৃতের সন্তানেরা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳298

৳ 35015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 52

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

জীবনের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষক হিসেবে আমি মানুষের চিন্তা, আচরণ এবং সামাজিক মূল্যবোধকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আমার কাজ এবং গবেষণার পরিধি মূলত আন্তর্জাতিক ব্যবসা এবং অর্থনীতির জগতে হলেও, প্রতিদিনের অভিজ্ঞতায় আমি অনুভব করেছি যে, জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর কেবল পেশাগত দক্ষতায় পাওয়া সম্ভব নয়। মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং প্রশ্ন করার অভ্যাস-এই বিষয়গুলোই মানুষকে প্রকৃতভাবে গড়ে তোলে।

অমৃতের সন্তানেরা’ লেখার পেছনে রয়েছে এই উপলব্ধিগুলোকে গল্পের মাধ্যমে তুলে ধরার প্রয়াস। গল্পের মূল চরিত্রগুলো কিশোর-তরুণদের মনস্তত্ত্ব, তাদের দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতার প্রতিফলন। চরিত্রগুলোর মাধ্যমে আমি চেষ্টা করেছি সমাজের বাস্তবতা, সম্পর্কের মূল্য, প্রশ্ন করার গুরুত্ব, এবং জীবনের গভীর সত্যগুলো তুলে ধরতে। একদিকে যেমন এই উপন্যাস পাঠককে ধর্মের অপব্যাখ্যা ও সামাজিক অবক্ষয়ের মতো বিষয় নিয়ে ভাবাবে, তেমনি স্পর্শের শক্তি, লাইব্রেরির গুরুত্ব, এবং আত্ম-উন্নয়নের মতো বিষয়গুলোতেও আলোকপাত করবে।

এই উপন্যাস কেবল কিশোর-তরুণদের জন্য নয়, এটি তাদের বাবা-মা এবং শিক্ষকদের জন্যও। যারা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে চান, তাদের জন্য এই গল্প একটি নির্দেশিকা হতে পারে। প্রতিটি পাঠক নিজের অবস্থান, চিন্তা, এবং দায়িত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে।

অমৃতের সন্তানেরা’ বলতে আমি বুঝিয়েছি আমাদের কিশোর ও তরুণ প্রজন্মের অমিত সম্ভাবনাকে। অমৃত শব্দটি শুধু অমরত্বের প্রতীক নয়, এটি জ্ঞানের, মানবিকতার এবং উন্নত চরিত্রের প্রতীক। প্রতিটি তরুণ-তরুণীর ভেতরেই এই অমৃতের স্ফুলিঙ্গ রয়েছে। তারা যদি সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা এবং আত্মজিজ্ঞাসার সুযোগ পায়, তবে তারা হয়ে উঠতে পারে আলোকিত ভবিষ্যতের নির্মাতা। এই নামের মাধ্যমে আমি পাঠকদের আহ্বান জানাতে চেয়েছি, তারা যেন নিজেদের ভেতরের সেই শক্তি ও সম্ভাবনাকে চিনতে পারে এবং সেটি বিকশিত করতে সচেষ্ট হয়।

ড. আনিসুর রহমান ফারুক

ইউনিভার্সিটি অব ভাসা, ফিনল্যান্ড

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অমৃতের সন্তানেরা
ইংরেজি নাম Amritter sontanera
লেখক আনিসুর রহমান ফারুক
প্রকাশনী গ্রন্থিক প্রকাশন
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789849976455
পৃষ্ঠা সংখ্যা ১৪৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা148
ভাষাbangla
ISBN9789849976455
বান্ডিংhard cover
আনিসুর রহমান ফারুক

লেখক সম্পর্কে

আনিসুর রহমান ফারুক

ড. আনিসুর রহমান ফারুক, জন্ম বাংলাদেশে। পেশায় শিক্ষক। শিক্ষাজীবনে অসাধারণ সাফল্যের অধিকারী, রাষ্ট্রপতিপদকপ্রাপ্ত। তিনি বাংলাদেশে ব্যবসায় প্রশাসনে বিবিএ, এমবিএ সমাপ্ত করে জাপান সরকারের মর্যাদাপূর্ণ মনবুশো স্কলারশিপে হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে ‘উন্নয়ন অর্থনীতি’—তে এমএসসি ডিগ্রি লাভ করেন। ২০১৪ সালে নিউজিল্যান্ডের ক্যানটারবারি বিশ্ববিদ্যালয় থেকে ‘আন্তর্জাতিক উদ্যোগ ও ব্যবসায়’ বিষয়ে পি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 298

৳ 35015% ছাড়