গল্প

মায়াবতীর গল্প

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

নদীর ঢেউ গোনার কথা শোনা যায়, গোনা যায় আকাশের তারা। কিন্তু ভূত কি গোনা যায়? সেই ভূত গোনার গল্প এবার পড়া যাবে মায়াবতীর গল্প বইয়ে। বইটির 'জন্মদিনের উপহার' গল্পে জুহানা ভূত গোনে। আর তার মামার চোখ কপালে উঠে যায়। শুধুই কি ভূতের গল্প? এই বইয়ে আছে পাখি-গাছ-প্রকৃতির প্রতি ভালোবাসার গল্প। ভিন্ন ভিন্ন গল্প, কিন্তু ভালোবাসার অনুভূতি একই। গাছগাছালিতে ঘুরে বেড়ানো কাঠবিড়ালীকে বনেই মানায় বলে তান্নি তাকে বনে ছেড়ে আসে।

ছাদের ফুলগাছগুলো কে বা কারা নষ্ট করেছে; সে কারণে রিনির মন খারাপ। শান্তার কাছ থেকে সিঙ্গাপুর ডেইজি গাছ উপহার পেয়ে খুশিতে ঝলমল হয়ে ওঠে রিনির মুখ। রিয়া-হিয়া নিজেদের পছন্দের খেলনা বন্যার্ত শিশুদের মাঝে বিলিয়ে দিয়ে আনন্দ অনুভব করে। নাগরিক জীবন, যন্ত্রের দাপট আর প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যস্ততায় এ যুগের শিশুরা দূরে থাকে প্রকৃতি থেকে, প্রাণীদের থেকে। তাই ওদের প্রতি মায়া সবার থাকে না। মায়াবতীর গল্প পড়ে শিশুরা হারিয়ে যাবে মায়ার রাজ্যে। এ মায়া মানুষের প্রতি, পশুর প্রতি, পাখির প্রতি, গাছের প্রতি। সবুজ ঘাসের দিকে তাকালে যেমন নরম-নরম আরাম লাগে তেমনি মায়াবতীর গল্প বইয়ের প্রতিটি গল্পই এমন নরম-নরম মায়া জাগাবে শিশুদের মনে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মায়াবতীর গল্প
ইংরেজি নাম Mayaboteer golpo
লেখক দীপু মাহমুদ
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় গল্প
আইএসবিএন 9789849906292
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা80
ভাষাbangla
ISBN9789849906292
বান্ডিংhard cover
দীপু মাহমুদ

লেখক সম্পর্কে

দীপু মাহমুদ

Dipu Mahmud। জন্ম ২৫ মে ১৯৬৫, নানাবাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার গ্রাগপুর গ্রামে। শৈশব ও বাল্যকাল কেটেছে দাদাবাড়ি হাটবোয়ালিয়া গ্রামে। বেড়ে ওঠা স্নেহময়ী, কালিশংকরপুর, কুষ্টিয়া। পিতা প্রফেসর মোহাম্মদ কামরুল হুদা, মা হামিদা বেগম। পড়াশোনা করেছেন কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতায়। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240