স্যালভেশন অফ আ সেইন্ট
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ডিভোর্সের ঠিক আগে খুন হয়ে গেল ইয়োশিতাকা। আর্সেনিক প্রয়োগে হত্যা করা হয়েছে তাকে। সন্দেহের তীর সোজা চলে গেল তার স্ত্রী- আয়ানে'র বরাবর। সমস্যা হলো খুনের সময় আয়ানে ছিলো শ'খানেক মাইল দূরে। তদন্তের দায়িত্ব পাওয়া ডিটেকটিভ কুসানাগি ধরেই নিলো বেচারিকে অহেতুক দোষারোপ করা হচ্ছে। তবে কুসানাগির সহকারী কাউরো উতসুমি এত সহজে পটলো না। তবে উতসুমির ইন্দ্রিয় বলছে এক কথা, তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে আরেক। ধন্দে পড়ে সাহায্যের জন্য সে ছুটে গেলো ডিটেকটিভ গ্যালিলিও ওরফে প্রফেসর মানাবু ইউকাওয়ার কাছে। তবে তীক্ষ্মধী ড. ইউকাওয়া নিজেও মস্তিষ্কের ধূসর কোষগুলোকে খাটিয়েও কোনো সুরাহা করতে পারছেন না খুনের।
এদিকে দ্রুত ফুরিয়ে আসছে সময়। ধরা কি পড়বে না তাহলে সেই ঠাণ্ডা মাথার খুনি?
তুমুল জনপ্রিয় থ্রিলার লেখক কেইগো হিগাশিনোর আরও একটা মাস্টারস্ট্রোক 'স্যালভেশন অফ আ সেইন্ট।' যার শেষটা পড়ে একাধারে অবাক হবেন, মুগ্ধ হবেন, বিস্মিতও হবেন ভেবে- এভাবেও কি নিখুঁত অপরাধ ঘটানো যায়?
বইয়ের তথ্য
| নাম | স্যালভেশন অফ আ সেইন্ট |
|---|---|
| ইংরেজি নাম | Salvation of a saint |
| লেখক | কেইগো হিগাশিনো, আশিকুর রহমান |
| প্রকাশনী | গ্রন্থরাজ্য |
| বিষয় | রোমান্টিক উপন্যাস |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
