ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন

ইসলামী আদর্শ 

সমাজ ও জীবন বোধ ও চৈতন্য

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳172

৳ 22925% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 57

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আরবী সাহিত্যের বরপুত্র আলী তানতাবীর যেকোনো লেখাই ভাবে, অনুভবে, শব্দে, অলঙ্কারে এককথায় অপূর্ব। আলী তানতাবীর লেখা পড়লে একজন স্বভাব সাহিত্যিকের অবাক পারঙ্গমতার উপলব্ধি পাওয়া যায়। কত সাধারণ চিত্র, কী অসাধারণ চিত্রায়ন; এই হলো আলী তানতাবীর লেখার একক বৈশিষ্ট্য। আসলে তাঁর উপলব্ধির প্রখরতা অনেক বেশি। দ্বিতীয়ত শব্দের ব্যবহার ও বাক্যের নিপুণ গাঁথুনির ক্ষেত্রে তাঁর প্রবল অধিকার। সবচেয়ে বড় কথা হলো, দ্বীন ও উম্মাহর প্রসঙ্গে তাঁর কলম একই সঙ্গে ওয়াফাদার ও নিবেদিত।

বক্ষ্যমাণ ‘সমাজ জীবন : বোধ ও চৈতন্য’বইটি আলী তানতাবীর একটি মনোরম রচনাসংগ্রহ ‘আলআখলাকুল ইজতিমাইয়্যাহ’এর অনুবাদ। বিশিষ্ট তানতাবী-গবেষক জনাব মুজাহিদ মামুন দীরানিয়্যাহ আলী তানতাবীর বিচিত্র রচনাসম্ভার থেকে বিষয়ভিত্তিক বেশ কিছু সংকলন তৈরি করেছেন। এটি সেসব সংকলন-মালার একটি।

আলী তানতাবী সমাজ ও জীবনকে বড় নিবিড় ও ঘনিষ্ঠভাবে অবলোকন করেছেন। সমাজ-জীবনের অম্লমধুর একেকটি অনুষঙ্গ তিনি গভীর থেকে পাঠ করেছেন। সেখান থেকে তিনি পাঠকের বোধ ও চৈতন্যকে জাগ্রত করতে চেয়েছেন। তার সহজ, সরল, আন্তরিক কথাগুলো বাংলাভাষী মানুষেরও জীবনকে দীপান্বিত করুক।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সমাজ ও জীবন বোধ ও চৈতন্য
ইংরেজি নাম Somaj o Jibon Bodh o Chaitanya
লেখক ড. শায়খ আলী তানতাবী রাহ.
প্রকাশনী উমেদ প্রকাশ
বিষয় ইসলামী আদর্শ 
পৃষ্ঠা সংখ্যা ১৫৬
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৫
ড.

লেখক সম্পর্কে

ড. শায়খ আলী তানতাবী রাহ.

বিংশ শতাব্দীর এক সমাজচিন্তক দার্শনিক ড. শায়খ আলী তানতাবী। ১৯০৯ খ্রিস্টাব্দে সিরিয়ার দামেশক নগরীতে তাঁর জন্ম। পৈত্রিক আবাস মিসরের তানতা শহর হওয়ায় তানতাবী নামেই তিনি সমধিক পরিচিত। ছাত্রজীবনেই তুখােড় মেধার কারণে তিনি গবেষক শিক্ষকগণের দৃষ্টি কাড়েন। সেকালে গবেষণা ও জ্ঞানসাধনায় তার পারিবারিক ঐতিহ্য ছিল ঈর্ষণীয়। সেই পরিবারেই তিনি ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বিত জ্ঞান অর্জন করে ঐতিহ্যের তিলকে সােন...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 172

৳ 22925% ছাড়