ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

বয়স যখন ৮-১২

নবিদের গল্প-২ হযরত নূহ আ.

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳188

৳ 25025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 62

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বন্ধুরা,

তোমাদের হাতে আমরা আমাদের নবি সিরিজের প্রথম বই “পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম ” তুলে দিয়েছিলাম। মনে আছে তো তোমাদের? এবার আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নবি সিরিজের দ্বিতীয় বই। এই বইটির নাম ” হযরত নুহ আলাইহিস সালাম ও নৌকার গল্প”।

এই বইতে তোমরা জানবে আল্লাহর অনেক প্রিয় একজন নবি হযরত নূহ আলাইহিস সালামের গল্প। মহান আল্লাহ তাকে তাওহীদের বাণী দিয়ে পাঠিয়েছিলেন। তিনি মোট ১৫০ বছর আল্লাহর বাণী প্রচার করেছিলেন। কিন্তু জানো? এত এত বছর দাওয়াত দেওয়ার পরেও খুব অল্প মানুষ ইমান এনেছিল!

এরপর কী হয়েছিল জানো? আল্লাহ এই পৃথিবীতে বিরাট এক প্লাবন পাঠালেন। তারপর তিনি নিজের অসীম ক্ষমতায় এই মহাপ্লাবন থেকে হযরত নুহ আলাইহিস সালাম ও বিশ্বাসী মানুষদের রক্ষা করেছিলেন।

এই বইতে তোমরা সেসব গল্প জানতে পারবে। কীভাবে মানুষ পথহারা হয়েছিল? কেন তারা আল্লাহকে ভুলে গিয়েছিল? নুহ আলাইহিস সালাম তাদেরকে কীভাবে দাওয়াত দিয়েছিলেন? কেন বেশিরভাগ মানুষ আল্লাহকে বিশ্বাস করেনি? কেন আল্লাহ মহাপ্লাবন পাঠিয়েছিলেন? আর কীভাবে আল্লাহ সেই প্লাবন থেকে তাঁর প্রিয় বান্দাদের বাঁচালেন ?

আমরা চাই, এই বইটিও তোমরা পড়বে তোমাদের বন্ধুদের সাথে নিয়ে। বইটি তোমাদের কেমন লাগে তাও আমাদের জানাবে। আমরা আরেকটি বই নিয়ে খুব শিগগিরই হাজির হব তোমাদের কাছে। সে পর্যন্ত অপেক্ষায় থেকো তোমরা!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নবিদের গল্প-২ হযরত নূহ আ.
ইংরেজি নাম Nobider Golpo-2 Hozrot Nuh A.
লেখক নাজমুস সাকিব
প্রকাশনী আকিজ-মনোয়ারা প্রকাশনী
বিষয় বয়স যখন ৮-১২
প্রথম প্রকাশ ২০২৩
নাজমুস সাকিব

লেখক সম্পর্কে

নাজমুস সাকিব

একজন তরুণ লেখক ও অনুবাদক। ছোটবেলা কুরআন হিফজের পর পড়েছেন মাদরাসাতুল মাদীনায়। সেখানেই তার লেখালেখি ও আরবি ভাষার ভিত গড়ে ওঠে। এরপর কওমি মাদরাসা থেকে দাওরা ও আলিয়া মাদরাসা থেকে বিজ্ঞান বিভাগে দাখিল ও আলিম সম্পন্ন করে ভর্তি হয়েছেন স্বনামধন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার পছন্দের বিষয় আরবী ভাষা ও সাহিত্যে সেখানে মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তার বেশ কয়েকটি অনূদিত গ্রন্থ প্রকাশিত...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 188

৳ 25025% ছাড়