অনলের প্রণয় বর্ষণে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মাহাদিব উঠে দাঁড়ায়। হাত ঘড়িতে সময় দেখতে দেখতে দীর্ঘশ্বাস ফেলে বলে, জেলাসি কম করো। দেখা হয়েছে?
উঁহু। পাগলামি কোরো না, খেয়া। একমাস যোগাযোগবিহীন থাকলে এসব ভূত পালিয়ে যাবে মাথা থেকে তোমার।
আর যদি ভূত না পালায় একমাস পর, আপনার ঘাড় আমি নিজে মটকিয়ে ছাড়ব।
মাহাদিব জবাব দিতে তৎপর হতেই তার ফোন ভাইব্রেট হয়। জানান দেয় আর দাঁড়ানোর সময় নেই। এখন যেতে হবে।
খেয়া কাতর চোখে উঠে দাঁড়ায় তার সামনে। কয়দিনেরই-বা পরিচয়। এত অল্প সময়ে তার মতো করে বাঁধনহারা প্রেমে পড়ে কেউ? এই তো আজ সে বিদায়ী মুহূর্তের কষ্ট অনুধাবন করতে পারছে। সেই স্টেশনে দাঁড়ানো কপোত-কপোতীর মতো। তবে কি প্রিয়জনকে বিদায় দেওয়া মানেই কষ্ট?
মাহাদিব চলে যাওয়ার মুহূর্তে থমকে দাঁড়ায়। এক পূর্ণিমাবিহীন সায়াহ্নকালে তার ব্যাকুল চিত্তের রমণীর অতি নিকটে এসে দাঁড়ায় সে। মুখ হতে কয়েক সেকেন্ডের জন্য মাস্ক খুলে ফেলে। ললাটে মাখা চুলগুলো আলতো হাতে সরিয়ে গাঢ় চুম্বন এঁকে দেয় তাতে।
এত কষ্ট করে এসেছ, খালি হাতে ফিরিয়ে দিলাম না, নাও। এর এফেক্ট যদি একমাস থাকে তাহলে তুমি জয়ী হবে আর আমি পরাজিত হব। টেক কেয়ার।
বইয়ের তথ্য
| নাম | অনলের প্রণয় বর্ষণে |
|---|---|
| ইংরেজি নাম | Anolyer pronoy borshone |
| লেখক | মাহরিণ তৃণ |
| প্রকাশনী | নবকথন |
| বিষয় | রোমান্টিক উপন্যাস |
| পৃষ্ঠা সংখ্যা | ৪১২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
