শিরক, বিদআত ও কুসংস্কার

বিদআত - চতুর্থ খন্ড

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳340

৳ 40015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিদ‘আত গ্রন্থের এ খণ্ডে জানাযা, কবর, কবর যিয়ারত ও ঈছালে সওয়াব প্রভৃতির সাথে সংশ্লিষ্ট বিদ‘আতসমূহের আলোচনা স্থান পেয়েছে। উল্লেখ্য যে, এসব বিদ‘আত, বিশেষ করে কবর ও যিয়ারতের সাথে সংশ্লিষ্ট বিদ‘আতগুলো ইবাদতের অন্যান্য বিদ‘আতের চেয়ে সাধারণত অধিকতর মারাত্মক ও বিপজ্জনক। তন্মধ্যে কোনো কোনোটি র্শিক পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ স. র্শিকের এ সকল পথ রুদ্ধ করে দিয়েছেন। তিনি কবর যিয়ারতের এমন নীতিমালা প্রণয়ন করেছেন, যাতে লোকজন কবরপূজা ও কবরবাসীদের ব্যাপারে যে কোনো প্রকার বাড়াবাড়ি থেকে বেঁচে থাকতে পারে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, বর্তমানে অধিকাংশ লোকই কবরকে কেন্দ্র করে এমন সব কাজে জড়িয়ে পড়েছে, যেসব বিষয় থেকে রাসূলুল্লাহ স. নিষেধ করেছেন, উম্মতকে কঠোরভাবে সতর্ক করেছেন।

অবশ্যই কেউ কেউ হয়তো নেক নিয়্যাতেই ঐসব কাজে অংশ গ্রহণ করে থাকে; কিন্তু নিয়্যাত বিশুদ্ধ হওয়ার সাথে সাথে কাজ এবং কাজের পদ্ধতিটাও যে বিশুদ্ধ হতে হবে- এ সরল কথাটিও তারা সহজে বুঝতে চায় না। আমি এ গ্রন্থে কুর’আন, হাদীস ও প্রথম সারির নির্ভরযোগ্য মুজতাহিদ ইমামগণের মতামতের ভিত্তিতে এ সকল বিষয়ে পরিষ্কার ধারণা দেবার চেষ্টা করেছি। আল্লাহ তা‘আলার রহমত ও তাওফীকই আমার একমাত্র সম্বল। তিনি আমাকে চিন্তা-গবেষণা করার যে সামান্য সুযোগ দান করেছেন, তা দিয়েই সংক্ষিপ্ত পরিসরে বিভিন্ন বিষয়ে গবেষণা করে যতটুকু সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি, তা-ই কেবল ‘ইলমের প্রচার ও প্রসারের দায়িত্বানুভূতি থেকে উম্মতের কাছে উপস্থাপন করেছি। মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে এ প্রার্থনা করি, যদি আমার কোনো কথায় কোনো ত্রুটি-বিচ্যুতি থাকে, তিনি যেন আমাকে তা ক্ষমা করে দেন এবং সংশোধনের সুযোগ দান করেন।

বলাই বাহুল্য, যে কোনো মানবীয় কাজে ভুল থাকা খুবই স্বাভাবিক। আর আমার মতো অতি সাধারণ ব্যক্তির ভুল ব্যাপক হওয়াই সঙ্গত। وَمَا أُبَرِّئُ نَفْسِي مِنَ الْخَطَأِ وَالزَّلَلِ. আমি আমার বিজ্ঞ পাঠকগণের নিকট একান্তভাবেই কামনা করবো যে, এ গ্রন্থের কোথাও কোনো ধরনের ভাষাগত ত্রুটি-বিচ্যুতি, তথ্য বিভ্রম কিংবা মতামতের ভুল দেখতে পেলে অনুগ্রহ করে আমাকে অবহিত করবেন। আমি আমার জ্ঞানগত দৈন্য ও সীমাবদ্ধতা সম্পর্কে পুরো অবহিত এবং ভুল সংশোধনের জন্য একান্তই আগ্রহী।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিদআত - চতুর্থ খন্ড
ইংরেজি নাম Bidaat choturtho khondo
লেখক ড. আহমদ আলী
প্রকাশনী বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার
বিষয় শিরক, বিদআত ও কুসংস্কার
পৃষ্ঠা সংখ্যা ৩১২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২০
পৃষ্ঠা সংখ্যা312
ভাষাbangla
বান্ডিংhard cover
ড. আহমদ আলী

লেখক সম্পর্কে

ড. আহমদ আলী

ড, আহমদ আলী ১৯৬৯ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার লােহাগাড়া উপজেলাধীন পশ্চিম কলাউজান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবনের শুরু থেকে প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রাখেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে বি.এ. (অনার্স) ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনসহ পিএইচডি ডিগ্রি লাভ করেন। অতঃপর সৌদি আরবের রিয়াদস্থ কিং সাউদ ইউনিভার্সিটি থেকে আরবি ভাষার শিক্ষক প্রশিক্ষণের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 340

৳ 40015% ছাড়