ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
বিশ্বসাহিত্যের বারান্দায়
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সাহিত্য এক অন্তহীন সমুদ্র। অজস্র জলকল্লোল মিলিত হয়েছে তার তরঙ্গবিভূষিত মোহনায়। কিন্তু বাংলা ছাড়া অন্য ভাষার সাহিত্য-দ্রাঘিমার কতটা খোঁজ আমরা রাখি? কতটা জানি ওই আসমুদ্রহিমাচলের সৃষ্টিবৈভব আর সেসবের কারিগরদের? লেখক আমাদের ঠুলি-আঁটা চোখে লন্ঠন জ্বেলে
অন্ধকার সরিয়ে দিতে চেয়েছেন এই সংকলনে। ইংরেজি সাহিত্য পড়িয়েছেন দীর্ঘদিন। ফলে বিশ্বসাহিত্যের গভীর পাঠমগ্নতা স্বাভাবিকভাবেই তাঁর রয়েছে। এই সংকলনে ওই অভিনিবেশ ও স্ফুরণ লক্ষ করা যায়।
সংকলনটিতে কবি, কথাসাহিত্যিক, নাট্যকার থেকে সাহিত্যতত্ত্ব বিষয়ে যেমন প্রবন্ধ সন্নিবেশিত হয়েছে; রয়েছে অনূদিত কবিতা ও সাক্ষাৎকার। সংকলিত কবি-লেখকদের কোনো কোনো রচনার খবর আমাদের অজানা নয়। কিন্তু এসব রচনায় তিনি উক্ত রচয়িতাদের জীবন, দার্শনিকতা, সৃষ্টিসত্তা
এবং সমকালের কাক্সিক্ষত ও অনাহুত দগ্ধতার প্রতি দৃষ্টি দিয়েছেন, যেসব অভিনিবেশের মধ্য দিয়ে লেখকের সৃষ্টিচৈতন্যের বিকাশ অনুভব করা যায়। আর অনূদিতাংশ-কবিতা ও সাক্ষাৎকার-এই সংকলনের উল্লেখযোগ্য এলাকা। যেসব রচনা আমাদের দেবে ভিন্ন এক সাহিত্যশৈলী আস্বাদের
আলো ও ইশারা।
বইয়ের তথ্য
| নাম | বিশ্বসাহিত্যের বারান্দায় |
|---|---|
| ইংরেজি নাম | Bishsho Shahityer Baranday |
| লেখক | কামরুল ইসলাম |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | গবেষণা |
| আইএসবিএন | 978-984-3906-68-7 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৯৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
