ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন
সফলতার রহস্য
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
একবার কিছু ব্যাঙ মিলে প্রতিযোগিতার আয়োজন করল। সেটা হলো-অনেক উঁচু একটি পাহাড়ের মাথায় উঠতে হবে। সেদিন যত ব্যাঙ ছিল সব হাজির হয়ে গেল। সবাই ধরেই নিয়েছে, এত উঁচু পাহাড়ের মাথায় কোনো ব্যাঙের পক্ষে ওঠা সম্ভব নয়। প্রতিযোগিতা শুরু হয়ে গেল।
সেই সাথে ব্যাঙদের পক্ষ থেকে নানা রকম নেতিবাচক মন্তব্য শুরু হলো। যত সময় গেল, ব্যাঙগুলো লাফিয়ে লাফিয়ে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকল। পথ যত উঁচু হলো, তত কমতে থাকল প্রতিযোগীর সংখ্যা।
কেউ-কেউ নেতিবাচক মন্তব্য শুনে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলো। কেউ-বা এ কাজটিকে অসম্ভব মেনে হতাশায় ফিরে এলো নিচের দিকে। কিন্তু একটি ব্যাঙ কারো কোনো কথাতে কান না দিয়ে, অনেক কষ্টের পর পাহাড়ের মাথায় পৌঁছে গেল! সমস্ত ব্যাঙ অবাক হয়ে বিজয়ী ব্যাঙটিকে ঘিরে
ধরল তার সফলতার রহস্য জানতে... ব্যাঙটি তখন তাদের কাছে জীবনে সফল হওয়ার জন্য গোপন এক রহস্যের দরজা উন্মোচন করেছিল। কী সেই গোপন রহস্য? এই বইটির পরতে পরতে রয়েছে সেই গোপন রহস্যের সন্ধান। তবে আর দেরি কেন? পড়া শুরু করা যাক!
বইয়ের তথ্য
| নাম | সফলতার রহস্য |
|---|---|
| ইংরেজি নাম | Shofolotar Rohoshyo |
| লেখক | রুবেল কান্তি নাথ |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | আত্ম-উন্নয়ন ও মোটিভেশন |
| আইএসবিএন | 978-984-3906-24-3 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৩৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 136 |
| ভাষা | bangla |
| ISBN | 978-984-3906-24-3 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
